editor
প্রকাশিত: 11:19 AM, September 13, 2020
সহশিল্পীদের মধ্যে একটু দুষ্টুমি, একটু খুনসুটি তো হয়েই থাকে। এটাই বাড়ায় কাজের আনন্দ। আর অভিনেতা সিয়াম আহমেদ হলেন দারুণ ফুর্তিবাজ। কাজের ফাঁকে আনন্দ–হাসিঠাট্টায় মশগুল রাখেন চারপাশ।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর সহশিল্পী পরীমনির সঙ্গেও তাঁর হাসিঠাট্টার অন্ত নেই। পরীও কম যান না। ফেসবুকে চোখ রাখলেই তাঁদের খুনসুটিতে ভরা রসায়নের ব্যাপারে জানা যায়। এই যেমন গত শুক্রবারের কথাই ধরা যাক। সিয়ামকে ‘ক্লিকবাজ’ বলে দিলেন পরীমনি!
না, নেতিবাচক অর্থে ‘ক্লিকবাজ’ বলা হয়নি সিয়ামকে। নিছকই ঠাট্টার ছলে এই সম্বোধন। ফেসবুকে ১১ সেপ্টেম্বর পোস্ট করা একটি ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন কথাটি। ছবিটি তুলেছেন সিয়াম। তাই ছবি ‘ক্লিক’ করার কারিগর হিসেবে সিয়ামকে ‘ক্লিকবাজ’ বলা।
‘সিয়াম ঝামেলায় ফেলে দিয়েছে! আজ আমার ডেঅফের দিনেও আমাকে রাঁধতে হচ্ছে। কাল শুটিংয়ের পর সিয়াম অনেকগুলো কাগজে নাম লিখে বলেছে লটারি করছিল। বলেছিল যার নাম উঠবে, সে সেটের সবার জন্য রেঁধে আনবে। সেখানে আমার নাম ওঠে। পরে জানতে পারলাম সিয়াম সব কটি কাগজে শুধু আমারই নাম লিখেছিল।’
সিয়াম আহমেদ ও পরীমনি এখন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং করছেন। করোনাকালের সঙ্গনিরোধের বিরতি শেষ করে ৩ সেপ্টেম্বর থেকে এই ছবির শুটিং আবার শুরু হয়। খুলনায় শুরু হওয়া শুটিং ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে একটানা। এরপর ঢাকায় ফিরে ১০ সেপ্টেম্বর থেকে আজ রোববার পর্যন্ত ঢাকার এফডিসিতে চলে শুটিং। পরিচালক আবু রায়হান জানান, আগামীকাল থেকে শেরপুরে হবে ছবির গানের দৃশ্যায়ন। এরপর শেষ হবে শুটিং।
সিয়ামের ‘ক্লিকবাজি’র কথা শুনতে কথা হয় পরীমনির সঙ্গে। ফোন করে জানা যায় তাঁদের আরও কিছু খুনসুটির কথা। ফোনের ওপাশ থেকে পরী বলেন, ‘সিয়াম ঝামেলায় ফেলে দিয়েছে! আজ আমার ডেঅফের দিনেও আমাকে রাঁধতে হচ্ছে। কাল শুটিংয়ের পর সিয়াম অনেকগুলো কাগজে নাম লিখে বলেছে লটারি করছিল। বলেছিল যার নাম উঠবে, সে সেটের সবার জন্য রেঁধে আনবে। সেখানে আমার নাম ওঠে। পরে জানতে পারলাম সিয়াম সব কটি কাগজে শুধু আমারই নাম লিখেছিল।’
পরীর হেঁশেলে আজ রান্না হলো ঝাল ঝাল গরুর মাংস আর আতপ চালের ভাত। তাই এই প্রস্তুতির জন্য ছুটির দিনেও বেলা ১১টা থেকে কোমর বেঁধে রান্নাঘর দাপিয়ে বেড়াচ্ছেন। পরী বলেন, ‘এত মানুষের জন্য রান্না এর আগে করিনি। নার্ভাস লাগছে।’ আজ শুটিংয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে সেটের সবার জন্য খাবার নিয়ে যাবেন পরী।
পরীর হেঁশেলে আজ রান্না হলো ঝাল ঝাল গরুর মাংস আর আতপ চালের ভাত। তাই এই প্রস্তুতির জন্য ছুটির দিনেও বেলা ১১টা থেকে কোমর বেঁধে রান্নাঘর দাপিয়ে বেড়াচ্ছেন। পরী বলেন, ‘এত মানুষের জন্য রান্না এর আগে করিনি। নার্ভাস লাগছে।’ আজ শুটিংয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে সেটের সবার জন্য খাবার নিয়ে যাবেন পরী। এরপর দুপুরে উদরপূর্তি করে আড্ডা জমাবেন সবাই। আড্ডা শেষে বিকেলে বাড়ি ফিরে ব্যাগপত্র গুছিয়ে ছুটবেন শেরপুরের উদ্দেশে। সেখানেই হবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর শেষ দুই দিনের কাজ। তারপর কাঙ্ক্ষিত সেই ক্ষণ—‘প্যাকআপ’।
3 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
8 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’