editor

প্রকাশিত: 4:23 PM, December 1, 2020

তরুণীর গুরুতর অভিযোগের মধ্যেই সুসংবাদ পেলেন বাবর

তরুণীর গুরুতর অভিযোগের মধ্যেই সুসংবাদ পেলেন বাবর

অনলাইন ডেস্ক:

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে প্রেম প্রতারণার অভিযোগ এনেছেন এক তরুণী। এই সময়ের অন্যতম ইনফর্ম ব্যাটসম্যানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগও করেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান সোমবার জানিয়েছেন, তিনি এবং ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি যতদিন আছেন, ততদিন বাবরের অধিনায়কত্ব পাকা। খবর নিউজ এইট্টিনের।

তিনি নিশ্চিত করেন যে, টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাটেই বাবরকে দীর্ঘদিন নেতৃত্বে রাখা হবে।

‘আমি তাকে নিশ্চিত করতে পারি যে, এহসান মানি ও আমি যতদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডে আছি, ততদিন বাবরকে অধিনায়কত্ব থেকে সরানো হবে না।’

বাবরকে অধিনায়ক করার যুক্তিও তুলে ধরেন ওয়াসিম খান।  একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম খান বলেন, সে আমাদের সবচেয়ে ভালো ব্যাটসম্যান। বয়সে তরুণ ও মানসিকভাবে সুদৃঢ়। তিন ফরম্যাটেই নেতৃত্ব দেয়ার গুণ রয়েছে তার মধ্যে।

পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব ম্যাজিক্যাল চেয়ারের মতো। টেস্টের নেতৃত্বেই গত তিন বছরে পরিবর্তন এসেছে চারবার। তবে বাবর আজমের সঙ্গে এ রকম কিছু হবে না বলেই কথা দিচ্ছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

‘সে আমাদের সবচেয়ে ভালো চয়েজ। কারণ তার ভবিষ্যৎ উজ্জ্বল।  প্রতিনিয়ত সে ভালো করে যাচ্ছে। দৃঢ়চেতা হওয়ায় টেস্টেও আমরা তার ওপর আস্থা রেখেছি।’ টেস্ট অধিনায়ক আজহার আলিকে সরিয়ে দেয়ার বিষয়ে ওয়াসিম খান বলেন, যখন আমরা বুঝলাম আজহার আলি তার সেরাটা দিয়ে দিয়েছে এবং বাবরকে ভবিষ্যতের জন্য তৈরি করা দরকার, তখনই এ সিদ্ধান্ত নিলাম।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি বাবরের সঙ্গে আলাপ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে বোর্ডের প্রধান নির্বাহী বলেন, বাবরও টেস্ট অধিনায়ক হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সে আমাদের নিশ্চিত করেছে যে, দলনেতা হিসেবে টেস্টের চাপ সে নিতে পারবে এবং এটি তার ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলবে না।  প্রসঙ্গত, আজহার আলিকে সরিয়ে কিছু দিন আগে টেস্টে পাকিস্তানের অধিনায়ক করা হয়েছে বাবরকে। স্টাইলিশ এ ব্যাটসম্যান আগে থেকেই ছিলেন সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্বে।

বাবরের নেতৃত্বে এখন নিউজিল্যান্ড সফরে আছে পাকিস্তান দল। টেস্ট অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হবে এই সিরিজ দিয়েই।

এদিকে বাবরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক তরুণী।  অভিযোগ তোলা তরুণীর নাম হামিজা মুখতার।

তার অভিযোগ, বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ১০ বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছেন বাবর আজম। এমনকি তাকে অন্তঃসত্ত্বাও করেছেন। এখন তারকা ক্রিকেটার হয়ে যাওয়ায় তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বাবর।

শনিবার পাকিস্তানের লাহোরে সংবাদ সম্মেলন করে বাবরের বিরুদ্ধে এ অভিযোগ আনেন হামিজা মুখতার।

‘সে আমাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, এতে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। পরে সে আমাকে মারধর করে, হুমকি দেয়। আমাকে সে বছরের পর পর ব্যবহার করেছে’-অভিযোগ হামিজা মুখতারের।

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘যখন সে ক্রিকেটে তেমন কিছুই ছিল না, তখন থেকেই তার সঙ্গে আমার পরিচয়। বাবর দরিদ্র পরিবার থেকে উঠে আসা। আমরা একই কলোনিতে থাকতাম। বহু সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আমার সঙ্গে সে যে প্রতারণা করেছে, তার বিচার আমি চাই। সব সাংবাদিক ভাইবোনের কাছে আমার আবেদন– আপনারা আমার পাশে থাকবেন। আমি যে প্রতারণার শিকার হয়েছি, অন্য কেউ যেন এমন পরিস্থিতির শিকার না হন।’

আচমকা বাবর আজমের বিরুদ্ধে এই নারীর অভিযোগে পাকিস্তান ক্রিকেটে এখন তোলপাড়। সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার।

এর মধ্যেই দীর্ঘমেয়াদি পাকিস্তানের অধিনায়ক হওয়ার নিশ্চয়তা পেলেন বাবর।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট