editor

প্রকাশিত: 5:24 PM, December 1, 2020

তোমার জন্মের আগ থেকে সেঞ্চুরি করি: আফগান পেসারকে আফ্রিদি

তোমার জন্মের আগ থেকে সেঞ্চুরি করি: আফগান পেসারকে আফ্রিদি

অনলাইন ডেস্ক:

শ্রীলংকা প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলছেন শহীদ আফ্রিদি। সোমবার ক্যান্ডি টাস্কারসের কাছে ২৫ রানে হেরেছে গল।  এই ম্যাচে আফ্রিদি শূন্য রান করে আউট হন। এর পর ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের আফগান বোলারের উচ্ছ্বাস দেখে মেজাজ হারান বুম বুম আফ্রিদি। তেড়ে গিয়ে দম্ভ করে বলেন, ‘তোমার জন্মের আগ থেকে আমি সেঞ্চুরি করি।’ খবর টাইমস নাউ নিউজের।কথাটা এক অর্থে মিথ্যা নয়। কারণ যে বোলারকে আফ্রিদি এ কথা বলেছেন, তার নাম নাভিন-উল-হক। আফগান এই খেলোয়াড়ের জন্ম ১৯৯৯ সালে। তার জন্মের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শহীদ আফ্রিদির। শুধু আন্তর্জাতিক অভিষেকই নয়, ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিও ততদিনে হয়ে গেছে এক সময়কার এই ড্যাশিং ওপেনারের। একটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও ততদিনে হয়ে গেছে তার।

এসপিএলে গতকাল মুখোমুখি হয়েছিল ক্যান্ডি টাস্কারস ও গল গ্ল্যাডিয়েটরস। ঘটনার সূত্রপাত ক্যান্ডির পেসার নাভিন ও পাক পেসার মোহাম্মদ আমিরের কথাকাটাকাটির মধ্য দিয়ে। ১৮তম ওভারে নাভিনের চতুর্থ বলে বাউন্ডারি মারেন আমির। এর পরের বল অতিমাত্রায় বাউন্স দেন নাভিন। পরের বলও ডট হয়। এর পর নাভিন দুকথা শুনিয়েও দিয়েছেন আমিরকে। শেষ ওভারেও দুজনের মধ্যে বাদানুবাদ হয়। দুজনের মধ্যে কথাকাটাকাটি চলেছে ম্যাচ শেষ হওয়ার পরও। এমন তর্কাতর্কির মধ্যে অন্যরা এসে নাভিনকে থামানোর চেষ্টা করলেও থামেননি আফগান পেসার।

দুদল যখন ম্যাচ শেষে লাইনে দাঁড়িয়ে হাত মেলাচ্ছিলেন, তখনই আফ্রিদি সতীর্থের সাহায্যে এগিয়ে আসেন। ক্ষুব্ধ আফ্রিদি নাভিনকে জিজ্ঞেস করেন, কী হয়েছে? আফ্রিদির এমন রাগ ভালোভাবে নেননি নাভিন। তাই নাভিনও কিছু একটা বলে বসেন বুম বুমকে। এর কড়া জবাব দেন আফ্রিদি। তিনি বলেন, ‘ছেলে, তোমার জন্মের আগ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছি।’

এর আগে ১৯৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল গল। গলের ব্যাটসম্যানদের উইকেট আসা-যাওয়ার মধ্যে অধিনায়ক আফ্রিদির দিকেই তাকিয়ে ছিল দল। কিন্তু ৬ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই ফিরেছেন শূন্য রানে।

নিজে ব্যর্থ হয়েছেন, দলও টানা তিন ম্যাচ হেরেছে। এতে স্বভাবতই মন খারাপ আফ্রিদির। এর পর আবার স্বদেশি একজনকে আফগানিস্তানের এক তরুণের কাছে অপদস্থ হতে দেখছেন। তাই রাগটা আর সামলাতে পারেননি।

ম্যাচ শেষে দুই খেলোয়াড়ের মধ্যে এই বচসায় জানা গেছে সাজ সাদিকের সুবাদে। পাকিস্তান ক্রিকেটের ব্যাপারে অন্যতম বিশ্বস্ত এই সাংবাদিক টুইটে লিখেছেন– ম্যাচ শেষে শহীদ আফ্রিদি ও আফগানিস্তানের ২১ বছর বয়সী নাভিন-উল-হকের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আফ্রিদি বলেন, ‘ছেলে, তোমার জন্মের আগ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছি।’

বেশিরভাগই নাভিনকে দায়ী করলেও সিনিয়র খেলোয়াড় আফ্রিদির এমন আচরণেও দোষ খুঁজে পেয়েছেন কেউ কেউ। এক ভারতীয় মজা করে বলেছেন, আফ্রিদি সম্ভবত ভুলে সেঞ্চুরির কথা বলেছেন। আসলে বলতে চেয়েছেন, ‘ছেলে, তোমার জন্মের আগ থেকে গোল্ডেন ডাক পাচ্ছি, আজও গোল্ডেন ডাক পেয়েছি।’

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট