admin

প্রকাশিত: 11:39 AM, June 5, 2021

বিয়ানীবাজারে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ ।। আহত ৭

বিয়ানীবাজারে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ ।। আহত ৭

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষে ৭জন আহত হয়েছেন। ৪জুন শুক্রবার বেলা ১টায় পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, দেশব্যাপী বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস এবং নৈরাজ্য মূলক কর্মকান্ডের প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঘটনার দিন দুপুর থেকে পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সভা চলছিল। বেলা ১টার দিকে বিয়ানীবাজার বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল আওয়ামী লীগের প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, দা, হকিস্টিক দিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পোষ্ট অফিস মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে ও পথচারীরা দৌড়ে নিরাপদে আশ্রয় নিতে দেখা যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয় পক্ষে প্রায় ৭জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

এই ঘটনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৯, তারিখ ০৪/০৬/২০২১ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আব্দুল হান্নান এর পুত্র ফারুক আহমদ (৩৫), খাসাড়ীপাড়া গ্রামের আব্দুর রহিম এর পুত্র মিছবাহ উদ্দিন (৩০), নয়াগ্রামের আব্দুল ছত্তার এর পুত্র আব্দুল সামাদ (৪০), শ্রীধরা গ্রামের আব্দুল আহাদের পুত্র এমরান আহমদ (৩৯), কসবা গ্রামের মৃত মোঃ তরমুছ আলীর কন্যা সাবিনা ইয়াছমিন মান্না (৩১), নালবহর গ্রামের শফিক উদ্দিনের পুত্র ফখরুল ইসলাম (৪৭), ফতেহপুরের আনোয়ার হোসেনের পুত্র দেলওয়ার হোসেন (৩৭), কসবা গ্রামের আব্দুন নূর এর পুত্র শাহাব উদ্দিন (৪৩), ঘুঙ্গাদিয়া গ্রামের মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), দাসগ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), নিদনপুর গ্রামের মৃত জমির আলীর কন্যা তারিন বেগম (২৪), কসবা গ্রামের আব্দুর মন্নানের পুত্র ফখরুল ইসলাম শিপু (২২)।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জুবের আহমদ বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ