editor
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর মানেই সিলেটে লাল সবুজের পতাকা শোভিত একটি শোভাযাত্রা। আর এ পতাকার পেছনে বাদ্যযন্ত্রের তালে তালে বাযে দেশাত্মবোধক কোনো গান। একে সিলেটের মানুষ ‘বিজয়ের মাস বরণ’ বলেই জানেন। প্রতিবছর সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের মাসের প্রথম দিন ‘বিজয়ের মাস বরণ’র আয়োজনের ঐতিহ্য বেশ কয়েকবছরের। কিন্তু এ বছর নীরবেই গেল বিজয়ের মাসের প্রথম দিন। এজন্য আক্ষেপ আছে সিলেটবাসীর মনে।
প্রতিবছর রাজনৈতিক দলের নেতা-কর্মী, সংস্কৃতিকর্মী, শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সকল শ্রেণি-পেশার ও সকল বয়সের মানুষ বিজয়বরণের আয়োজনে অংশ নেন। কিন্তু এবার কিছুই হলো না। নীরবেই আক্ষেপে কাটল দিনটি।
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, ‘বিজয়ের মাস বরণের এ আয়োজন বেশ কয়েকবছর থেকে করে আসছে জেলা প্রশাসন। প্রতিবছরই স্বাভাবিকভাবে এ দিনে জেলা প্রশাসনের আয়োজন ঘিরে সিলেটের মানুষের মনে বিজয়ের একটি আমেজ শুরু হয়। কিন্তু এবার আয়োজনটি বন্ধ থাকায় আক্ষেপ হচ্ছে। হয়তো বিকল্পভাবেও করা যেত। কিন্তু যেহেতু করোনা মহামারির কারণে জেলা প্রশাসন মাসিক সভায় এবারের আয়োজনটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল, তাই সেক্ষেত্রে কিছু করার নেই।’
করোনাকালে যেহেতু অন্য সবকিছু স্বাভাবিকভাবে পালিত হচ্ছে, সেক্ষেত্রে বিকল্পভাবে এ আয়োজনটি করা যেত বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজ নগরীতে ব্যাপক আয়োজন করে ট্রাফিক তাদের একটি অনুষ্ঠান করেছে। জাঁকজমকভাবেই হয়েছে তাদের অনুষ্ঠান। সে হিসেবে জেলা প্রশাসন বিজয়ের মাস বরণের অনুষ্ঠানটি করা উচিৎ ছিল। করোনা মহামারি থাকলেও বিকল্প কোনোভাবে এটি করতে পারতেন তারা। আর কিছু না হলেও জেলা প্রশাসক কার্যালয়ের অভ্যন্তরেই তারা সীমিত পরিসরে কিছু একটা করতে পারতেন। কিন্তু দিনটি একেবারেই নীরবে চলে গেল।’
এ ব্যাপারে বক্তব্য জানতে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর ব্যবহৃত মুঠোফোন নম্বরে বিকেল ৩টা থেকে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একাধিকবার কল দেওয়া হলেও তারা কেউ কল রিসিভ করেননি।
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার