editor
প্রকাশিত: 9:49 AM, October 25, 2024
আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে, তত উপকূলের কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আর উপকূলের সঙ্গে যত দূরত্ব কমছে, তত ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে। বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। আপাতত যা পূর্বাভাস, তাতে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আজ মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে উপকূল পার করবে ‘দানা’। একটু পর থেকেই ওড়িশায় ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে।
সন্ধ্যা থেকে শুক্রবার সকালের মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটারে। সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাগরদ্বীপ, সুন্দরবন (দক্ষিণ ২৪ পরগনা), ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ১০০ কিলোমিটার। দক্ষিণ ২৪ পরগনার অন্যান্য জায়গায় ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং বাঁকুড়ায় আবার ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ ৯০ কিমি ছুঁয়ে ফেলার সতর্কতা জারি করা হয়েছে।
আজ নবান্নেই থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গেও ভালোভাবে প্রভাব পড়বে। সেই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে রাজি নন মুখ্যমন্ত্রী। নিজেই নবান্নে থাকছেন। আর পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।
রাত ১০ টা ১৫ মিনিটে ভারতীয় মৌসম ভবনের তরফে যে বুলেটিন জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, আপাতত (রাত ৯টা ৩০ মিনিট) পারাদ্বীপ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ধামরা থেকে ৮০ কিলোমিটার দূরে আছে প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’।
ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে, ইতোমধ্যে ৩ দশমিক ৬ লাখ মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। তাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের ৫,৫০০টি অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। উদ্ধারকাজে সহায়তা এবং অন্যান্য কাজের জন্য জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৯টি দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫১টি দল এবং দমকলের ২২০টি টিম পাঠানো হয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে দুই বার ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েনের মতো বিষয়গুলো মোদিকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য যে প্রস্তুতি নিয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, শেষ ছয় ঘণ্টায় আরও কিছুটা গতি বাড়িয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’। ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে। আপাতত (রাত ৮ টা ৩০ মিনিট) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। এরপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।