editor
প্রকাশিত: 1:52 AM, October 29, 2024
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ ভারতের আসামরাজ্যের কাছাড়জেলার শিলচর এনএন দত্ত রোডের একটি এপার্টমেন্টে রহস্যজনকভাবে মন্দিরের এক পুরোহিতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর ) শিলচর এনএন দত্ত রোডের এপার্টমেন্টে থাকা মন্দিরের পুরোহিত অজিত চৌবের মৃতদেহ এপার্টমেন্টের নিচ থেকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। পুরোহিতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (২৭ অক্টোবর ) রাতে খাবার খেয়ে তাঁর বোনের স্বামীর সঙ্গে অন্য একটি কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক প্রায় ২ টা ৩০ মিনিটে বোনের স্বামী দেবজিৎ পান্ডে পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগিয়ে বলেন অজিতবাবু বাইরে গিয়েছিলেন কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও ঘরে ফিরছেন না। তার কথা শুনে পরিবারের সবাই ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি শুরু করে রাতে তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। সোমবার (২৮ অক্টোবর ) ভোর আনুমানিক প্রায় ৫টায় পরিবারের সদস্যদের চোখে পড়ে এপার্টমেন্টের নিচে পড়ে রয়েছে অজিতের মৃতদেহ। সঙ্গে সঙ্গে সবাই নিচে নেমে এসে অজিতের দেহ সনাক্ত করে কান্নাকাটি শুরু করেন। পরে পুলিশে খবর দেন। শিলচর সদর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা আরও জানান, কয়েকদিন ধরে অজিত চৌবে চিন্তিত ছিলেন। এব্যাপারে কাউকে কিছু বলেনি। তবে পরিবারের সন্দেহ সেটা আত্মহত্যা নয়। তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেন। এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।