editor
প্রকাশিত: 2:19 PM, October 29, 2024
আসাম প্রতিনিধিঃ মেট্রো রেলের টানেল তৈরির সময় মর্মান্তিক দুর্ঘটনা ভারতের বিহারের পাটনায়। টানেল তৈরির লোকো পিকআপ মেশিন পিষে দিল শ্রমিকদের। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারের পাটনা শহরে মেট্রো প্রকল্পের কাজ চলছিল অনেক দিন ধরেই।
সোমবার (২৮ অক্টোবর ) রাতে পিরবাহর থানা এলাকায় পাটনা বিশ্ববিদ্যালয়ের কাছে টানেল তৈরির সময় কোনওভাবে ব্রেক ফেল হয়ে যায় লোকো পিকআপ মেশিনের। তার জেরে কর্মরত শ্রমিকদের কার্যত পিষে দেয় নিয়ন্ত্রণহীন মেশিন। ঘটনায় আহত হন অন্তত ১০ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। দ্রুত সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ৩ জনের। মৃতরা ওড়িশার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনার পর পাটনা পুলিশের তরফে জানানো হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আহতদের পাটনার পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।