editor
প্রকাশিত: 3:29 PM, October 31, 2024
সুজন চক্রবর্তী: ভারতের উত্তরপ্রদেশে জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংস হত্যাকান্ড। ১৭ বছরের কিশোরকে খুন করল একদল দুস্কৃতী। তরোয়াল দিয়ে ধড় থেকে কিশোরের মাথা আলাদা করে দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ওই কিশোরের মা। রাস্তায় পড়ে থাকা ছেলের মাথা কোলে তুলে নেন তিনি। এভাবেই দীর্ঘক্ষণ রাস্তায় বসে থাকেন তিনি। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমে ২ দুস্কৃতীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (৩০ অক্টোবর ) এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরের কবিরুদ্দিন নামের একটি গ্রামে। মৃত কিশোরের নাম অনুরাগ যাদব। বাবা রামজিৎ যাদবের সঙ্গে দীর্ঘ ৪ দশক ধরে বিবাদ চলছিল অন্য একটি পরিবারের। ওই ঘটনার জেরেই এদিন একদল দুস্কৃতী অনুরাগকে তাড়া করে। কিশোর পালানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। এরপরেই তরোয়ালের কোপে ধড় থেকে অনুরাগের মাথা আলাদা করে দেয় ওই দুস্কৃতীরা। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরাই পুলিশকে খবর দেন। অপরদিকে ছেলেকে খুনের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন অনুরাগের মা। তিনি ছেলের কাটা মুন্ডু কোলে তুলে শোকে পাথর হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন রাস্তায়। পরে পুলিশ দেহ উদ্ধার করে। জৌনপুরের পুলিশ সুপার অজয় পাল শর্মা জানিয়েছেন, জমি নিয়ে বিবাদের জেরেই খুন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যদিও মূল হত্যাকারী পলাতক। ধৃতদের জেরা করে পলাতক ব্যক্তিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।