editor

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

শায়েস্তাগঞ্জে সোনালী ধানে কৃষকের মুখে হাসি

শায়েস্তাগঞ্জে সোনালী ধানে কৃষকের মুখে হাসি

5

শায়স্তোগঞ্জ প্রতিনিধি :

এখন চলছে অগ্রাহায়ন মাস। সময় এবার কষ্টের ফসল ঘরে তুলার। শায়েস্তাগঞ্জ আমন ধান কাটা চলছে পুরোদমে। ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। সারা বছরের ধানের খোরাক অগ্রাহায়ন মাসের ধান থেকেই রাখা হয়। সকালে কুয়াশা থাকলে ও শায়েস্তাগঞ্জে ইদানীং ভালো রোদ থাকায় ধান শুকাতে তেমন বেগ পেতে হচ্ছে না কৃষকদের।

প্রতি একর ধান কাটা হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। আবার অনেকেই জনপ্রতি ৫০০ টাকা রোজে ধান কাটাচ্ছেন। শায়েস্তাগঞ্জে ধান কাটার শ্রমিক কিছু সংকট থাকায় অনেকেই পাকা ধান সঠিক সময়ে বাড়িতে আনতে পারছেন না, এজন্য অনেককেই আবার বেশি টাকা শ্রমিককে দিয়ে কাটাচ্ছেন ধান।

4

তবে এবার আমন ধানের বেশ ভাল ফলন হয়েছে, পাশাপাশি বাজারে ও ধানের দাম বেশি থাকায় কৃষকদের মুখে দেখা গেছে তৃপ্তির হাসি। অগ্রাহায়ন মাসে দম নেই বাড়ির কৃষাণীদেরও। পাকা ধান দিনভর সিদ্ধ দিয়ে একটানা ৪-৫ দিন রোদে শুকিয়ে গোলা ভরে রাখছেন তারা। আবার ধানের খড় শুকিয়ে মোড়া করে রাখছেন গরুর খাবারের জন্য।

এদিকে এবার শায়েস্তাগঞ্জে আমন ধান বাজারে বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকা মণ, আবার চিকন ধান বিক্রি হচ্ছে ১৫০০ টাকা দরে। কিন্তু শায়েস্তাগঞ্জে এবার বন্য শুকরের উৎপাতের কারণে অনেক কৃষকই পরিমাণমত ধান ঘরে তুলতে পারেননি।

2

সুতাং অঞ্চলের কৃষক লাল মিয়া জানান, তিনি এক একরে ১০-১২ মণ ধান পেয়েছেন, তুলনামূলক ভাল ফলন হয়েছে। শায়েস্তাগঞ্জ এর নুরপুর ইউনিয়নের এলিম মিয়া জানান, বন্য শুকর তার বর্গা করা আড়াই একর ধান নষ্ট করে ফেলছে, ফলে তিনি কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারেননি। তবে সুতাং অঞ্চলের বাহিরে আমনের বাম্পার ফলন হয়েছে তাই তাদের মুখে রয়েছে অটুট হাসি।

শায়েস্তাগঞ্জ উপজেলার দায়িত্ব প্রাপ্ত সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর জানান, শায়েস্তাগঞ্জ উপজেলায় আমন ধানের এরিয়া ২৭০০ হেক্টর। এবার ধানের দাম বেশি থাকায় কোন ফসলী জমিই ফাকা নেই। এ পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩৫ শতাংশ ধান কাটা হয়েছে। এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ২৩০০ হেক্টর। এবার লক্ষ্যমাত্রা পেরিয়ে ধান উৎপাদন হয়েছে।

4

সুতাং অঞ্চলে বন্য শুকরের উৎপাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কোন সহায়তা করা যায় কিনা জিজ্ঞেস করলে তিনি জানান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের একটি তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠাব। পরবর্তীতে তাদেরকে সহায়তা করা হবে।

7

তিনি আরো বলেন, শায়েস্তাগঞ্জে শ্রমিক সংকট যাতে না দেখা দেয় সেজন্য দুটি কম্বাইন্ড মেশিন দেয়া আছে। একটি শায়েস্তাগঞ্জ পৌরসভা ও অন্যটি ব্রাক্ষণডুরা ইউনিয়নে আছে। তাদের সাথে যোগাযোগ করা হলে মেশিনের সাহায্যে ধান কাটা যাবে। আর আগামী অর্থবছরে আমরা এবার যেসব সমস্যার সম্মুখীন হয়েছি, সেগুলোর সমাধান করা হবে। ব্রাক্ষণবাড়িয়া থেকে নতুন আরো যন্ত্রপাতি যোগ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

1 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

4 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

2 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

4 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 8 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

2 ইকবাল বাহার, কানাইঘাট: 8 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

4 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
8