editor
প্রকাশিত: 12:20 AM, November 3, 2024
সুজন চক্রবর্তীঃ ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের পর বাড়ির পাশে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগ ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতার বেদম প্রহারে মৃত্যু হল অভিযুক্তের।
শুক্রবার (১ নভেম্বর ) জোড়া ঘটনায় শোরগোল ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ফালাকাটার খগেনহাট এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার সাংবাদিকদের জানান, ” শিশুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে একব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলা যাবে না।” জানা গেছে, মৃত্যু হয়েছে মনা রায়(৪২) নামে একব্যক্তির। তাকেই শিশুর ধর্ষণ- খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলে দাবি এলাকাবাসীর। কুকীর্তির কথা সে স্বীকার করেছে।
অভিযোগ, এদিন দুপুরের পর ওই নাবালিকাকে জিলিপি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় মনা রায়। তারপর ওই নাবালিকা নিখোঁজ ছিল। বিকেলের আগে বাড়ির কলে রক্তমাখা হাত ধুতে দেখা যায় মনাকে। সে সময় মৃত নাবালিকার ঠাকুমা তা দেখে ফেলেন। পরে তিনি অভিযুক্তের ঘরে প্রবেশ করে নাতনির জামা কাপড় দেখতে পান। তখনই মনা রায়কে জাপটে ধরে চিৎকার করতে শুরু করেন ঠাকুমা। এরপর সকলে এসে মনাকে চেপে ধরতেই সে ৬ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে বলে জানান স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ পুকুরে ফেলা হয়েছে বলেও মনা জানায়। খবর দেওয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার অপেক্ষা নয়, সঙ্গে সঙ্গে এলাকার লোকজন অভিযুক্ত মনাকে মারধর করতে শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করেন। অভিযুক্ত ব্যক্তিকে ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় আলিপুরদুয়ার জেল
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।