admin

প্রকাশিত: 8:40 PM, December 2, 2020

তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে। এ জন্য কী করতে হবে তা আমরা জানি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং জমা দেননি। আমাদের চেতনাকে বিষর্জন দেইনি।  অপব্যাখ্যা দিয়ে কতিপয় ব্যক্তি ধর্মের নামে বঙ্গবন্ধুকে নিয়ে যে উক্তি করেছেন, তার প্রতিবাদের ভাষা জানা নেই। বিশ্বের অধ্যুষিত মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য রয়েছে। এমনকি পাকিস্তানেও ভাস্কর্য রয়েছে। শুধু তাই নয়, গাজীপুরসহ সারা দেশে হাজার হাজার ভাস্কর্য রয়েছে, তা নিয়ে তারা কথা না বলে, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছেন। এটা কিসের ইঙ্গিত। এগুলো তারা কার নির্দেশে বলছেন।

মন্ত্রী বলেন, ধর্মের যারা অপব্যাখ্যা দেয়, সেই অপশক্তিকে রুখে দিতে হবে। তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ধর্ম তাদের কাছে লিজ দেয়া হয়নি। তাই আলেম সমাজকে কথা বলতে হবে, না হলে মানুষ ধরে নেবে ইসলামে জঙ্গিবাদের কথা আছে। যারা জঙ্গিবাদের কথা বলেন, তারা ইসলামের শত্রু, মানবতার শুত্রু।বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত নাট্যজন ব্যক্তিত্ব আলী যাকের ও ফুটবল তারকা বাদল রায়ের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠন উপদেষ্টা নাট্যজন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র অরুন সরকার রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন- জোট নেতা ও গায়ক এসডি রুবেল, মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামী লীগ নেতা এমএ করিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, সাংবাদিক রেদুয়ান খন্দকার, সমীরণ রায় ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে, এটি সরকারকে খতিয়ে দেখা উচিত। একইসঙ্গে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করব, বিশ্বের বিভিন্ন দেশে যে ভাস্কর্য রয়েছে, সেগুলো টেলিভিশনে দেখানোর জন্য। বঙ্গবন্ধু কোনো যদু-মধু নয়। তিনি বাংলাদেশের স্থপতি। তার ভাস্কর্য নিয়ে তারা বক্তব্য দিয়েছেন, এটা কত বড় ধৃষ্ঠতা। তাদের এজেণ্ডা কী? তাদের উদ্দেশ্য কী? তারা ৭৫’র মতো ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু ৭৫’র আর ২০২০ সাল এক নয়। পদ্মা, মেঘনা ও যমুনায় অনেক পানি গড়িয়েছে। জাতির অস্তিত্ব হুমকির মুখে। মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ। সংবিধানের ওপর আঘাত এসেছে। তাই বঙ্গবন্ধুর আদর্শের উত্তারাধিকারীদের আর বসে থাকার সুযোগ নেই।

আলী যাকের ও বাদল রায়কে স্মরণ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আলী যাকের ছিলেন সংস্কৃতিক অঙ্গনের সম্রাট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি ইংরেজি সংবাদ পাঠ করতেন। তার বলার ভঙ্গিমায় আমরা আন্দোলিত হতাম। যখন জাতির দুঃসময় ছিল তখন তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতির দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করেছেন। তিনি ছিলেন অকুতভয় বঙ্গবন্ধুর সৈনিক। বাদল রায় শুধু ফুটবল তারকাই ছিলেন না। তিনি ছিলেন একজন সংগঠক ও সাহসী এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ক্রিড়া বিষয়ক সম্পাদক ছিলেন। এই দুইজন ব্যক্তি ছিলেন পাহাড় সমান।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য