editor
প্রকাশিত: 6:57 PM, November 11, 2024
আসাম প্রতিনিধিঃ বেআইনি অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না ভারতের ত্রিপুরা রাজ্যে। ফের এক মানব পাচারকারী, শিশু সহ ৮ বাংলাদেশি আটক ত্রিপুরায়। গোমতী জেলার উদয়পুর রেল স্টেশনে ৪জন শিশু সহ ১ বাংলাদেশি মহিলা ও ১ জন বাংলাদেশি পুরুষকে আটক করেছে পুলিশ।
অপরদিকে, শনিবার (৯ নভেম্বর ) রাতে আগরতলার জিআরপি থানার পুলিশ মানব পাচারকারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া এলাকা থেকে বিএসএফ ত্রিপুরা পুলিশ এবং জিআরপি থানার যৌথ অভিযানে আশীষ মালাকার নামে এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অবৈধভাবে সে বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরাতে প্রবেশ করিয়ে রেলের মাধ্যমে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো ব্যবস্থা করত। বর্তমানে সে বিচারাধীন অবস্থায় রয়েছে।
রবিবার (১০ নভেম্বর ) দুপুরে ত্রিপুরার ঊনকোটি জেলা থেকে ২ বাংলাদেশি যুবককে আটক করল বর্ডার সিকিউরিটি ফোর্স। ২ বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ত্রিপুরারাজ্যের ঊনকোটি জেলায় প্রবেশ করেছিলেন। বিএসএফ তাদেরকে আটক করে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।