editor
প্রকাশিত: 9:48 AM, November 13, 2024
আসাম প্রতিনিধিঃ বন্ধুরা মিলে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ পড়ুয়া। গুরুতর আহত হয়েছেন আরও ১ পড়ুয়া। বতর্মানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সংবাদ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১২ নভেম্বর ) দুর্ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডে। ভোররাতে দেরাদুনে একটি গাড়ির সঙ্গে সজোরে সংঘর্ষ হয় একটি ট্রাকের সংঘর্ষের জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। রক্তে ভেসে যায় রাস্তা। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ৭ পড়ুয়াকে গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে ২ জন ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, পড়ুয়ারা দিল্লি ও হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন। উত্তরাখন্ডের দেরাদুনে সকলে ঘুরতে এসেছিলেন। ভোররাতে ওএনজিসির অফিসের কাছে পড়ুয়া বোঝাই গাড়িটিতে সজোরে ধাক্কামারে ট্রাক। কয়েক টুকরো হয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরও এক পড়ুয়াকে মহন্ত ইনদ্রিশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গিয়েছিল। মঙ্গলবার (১২ নভেম্বর ) সকালে তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।