editor
প্রকাশিত: 9:52 AM, November 13, 2024
আসাম প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জে। মাটি খুঁড়তে গিয়ে ধস নেমে মৃত্যু হল ৪ মহিলার। পাশাপাশি আরও বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। দ্রুতগতিতে শুরু হয়েছে উদ্ধার কাজ। জানা যায়, দেওথান পর্ব উপলক্ষে বাড়ি ও উনুন রং করার প্রথা রয়েছে বাড়ির মহিলাদের।
সে জন্য হলুদ মাটি সংগ্রহ করতে মঙ্গলবার ( ১২ নভেম্বর ) সকাল ৬ টায় কতোয়ালি সদর এলাকার মোহনপুর গ্রামে গিয়েছিলেন মহিলারা। মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটি ধসে গিয়ে তার নিচে চাপা পড়েন ১২ জনের বেশি মহিলা ও শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল।
বুলডোজার দিয়ে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই এলাকায় অতিরিক্ত মাটি খননের জেরেই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আধিকারিকরা। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধার কাজ চালানোর ও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।