editor
প্রকাশিত: 2:05 PM, November 18, 2024
সুজন চক্রবর্তী, আসামঃ ফের অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতের মণিপুরে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাসভবনে হামলা ক্ষুব্ধ জনতার। জিরিবাম জেলায় ২ দিনে মৈতেই গোষ্ঠীর ৩ মহিলা ও ৩ শিশুর দেহ উদ্ধারের পর মন্ত্রী, বিধায়কদের আবাসনে হামলা চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষিপ্ত জনতা।
এরপর শনিবার ( ১৬ নভেম্বর ) মধ্যরাতে হামলা চালানো হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাসভবনে ও। সূত্রে প্রকাশ, শনিবার ( ১৬ নভেম্বর ) রাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাসভবনের দরজা ভেঙে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেই সময় বাসভবনে ছিলেন না মুখ্যমন্ত্রী। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ, পরে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এখনও পর্যন্ত ৮ জন আহত হয়েছেন। এর আগে আরও ২ মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। এ ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মণিপুর পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার খবর স্বীকার করে নিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে সেটা ও মেনে নিয়েছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর ) রাতে সবমিলিয়ে মোট ৮ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।