editor
প্রকাশিত: 2:50 PM, November 21, 2024
আন্তর্জাতিক ডেস্কঃ ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটাভুটি হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের ১৪ দেশ। খবর আল জাজিরার।
ক্রিস হেজেস নামের এক রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক বলেছেন, যুক্তরাষ্ট্র গাজার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ প্রস্তাবে ভেটো দিয়েছে কারণ তারা এ ধরনের সম্ভাব্য যুদ্ধবিরতিকে স্থায়ী বলে মনে করে না।
ওমর বাদ্দার নামের একজন রাজনৈতিক বিশ্লেষক আল জাজিরাকে বলেছেন যে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার বিষয়টি নিশ্চিত করে যে, যুদ্ধ শেষ করার জন্য বাইডেন প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আদৌও সত্যি নয়।
তিনি এই ভেটো দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে উল্লেখ করেছেন যে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন আমেরিকান নীতিকে আরও ফিলিস্তিনবিরোধী করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ট্রাম্প যাদের নিয়োগ দিয়েছেন তারা সবাই কট্টরপন্থি বা চরমপন্থি হিসেবে পরিচিত।
এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন বেইত লাহিয়া এলাকার কমাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং ২২ জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজার উত্তরের বেইত লাহিয়ায় একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে ইসরায়েল। এতে ৬৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
এছাড়া গাজা সিটির শেইখ রাদওয়ান এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে কাজ করছে।
অপরদিকে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন দূত আমোস হোচস্টেইনের পরিকল্পিত বৈঠকের আগে ইসরায়েলের সঙ্গে যে কোনো চুক্তিতে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং লেবাননের সার্বভৌমত্বের সুরক্ষা দাবি করেছেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।