editor
প্রকাশিত: 12:35 PM, November 28, 2024
সুজন চক্রবর্তী, আসামঃ ভারতের উত্তরপ্রদেশের লখনউ- আগ্রা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ট্রাকে ধাক্কা মারল গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলে উত্তরপ্রদেশের সোফিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক বলে জানা গেছে।
জানা যায়, সোফিয়া মেডিক্যাল কলেজের ৬ জন চিকিৎসক মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) রাতে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লখনউ গিয়েছিলেন। বুধবার (২৭ নভেম্বর ) ভোর ৩ টা ৩০ মিনিটে সেখান থেকে গাড়িতে ফিরছিলেন। আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে। এবং উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। দুর্ঘটনার এতটাই ভয়ংকর ছিল যে এর অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের। পাশাপাশি আরেক এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুতগতিতে হাইওয়ে দিয়ে চলার সময় কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন চালক যার জেরেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এবং তীব্র গতির জেরে ডিভাইডার ভেঙে ভুল লেনে চলে আসে। পুলিশের তরফে জানানো হয়েছে, ৫টি দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একমাত্র জীবিত যুবকের নাম জয়বীর। তাঁকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।