admin
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক:
একসঙ্গে দুটো বছর কাটিয়ে ফেললেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। মাত্র তিন দিন প্রিয়াংকার সঙ্গে দেখা করে নিজের মাকে গিয়ে নিক বলেছিলেন, জীবনের সেই বিশেষ একজনকে তিনি পেয়ে গিয়েছেন। এর ঠিক দু মাসের মাথায় অভিনেত্রীকে নিজের মনের কথা জানিয়েছিলেন তিনি। এরপরে ২০১৮- র ১ ও ২ ডিসেম্বর বিয়ে করেন প্রিয়াংকা ও নিক। দুবছর একসঙ্গে থেকে বেডরুমে নিকের একটি বদ অভ্যাস সম্পর্কে জানতে পেরেছেন প্রিয়াংকা। সেই গোপন তথ্য নিজেই এক সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছিলেন পিগি চপস। প্রিয়াংকা জানিয়েছিলেন, তিনি ঘুম থেকে ওঠার পরে তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিক। মেকআপ হীন মুখে একটু ক্রিম আর মাসকারা লাগাতে চাইলে, প্রিয়াংকাকে সে সুযোগও দেন না নিক।প্রিয়াংকা বলেছেন, এটা আসলে খুবই বিরক্তিকর। কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে, ও জোর করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমি বলি যে দাঁড়াও একটু মাশকারা আর ক্রিম লাগিয়ে নিতে দাও। এখন আমার চোখ মুখ আধা ঘুমন্ত অবস্থায়। কিন্তু ও তো ….! বিরক্ত বোধ করলেও নিকের এই খুনসুটি পছন্দ করেন প্রিয়াংকা। তিনি বলেন, বিষয়টা খুব মিষ্টি। স্বামীর থেকে এটাই তো সকলে চায়। কিন্তু এটা একটু অদ্ভুত ও। কিন্তু ও তো বলতেই থাকে, আমায় তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে দাও। তুমি তো এখনও ঘুম থেকেই ঠিক ভাবে ওঠোনি।
S/H-(Rabbi-4)
3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
5 ওসমানীনগর প্রতিনিধি: 2 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
1 স্টাফ রিপোর্টার: 2 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
2 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে