editor
প্রকাশিত: 5:27 PM, December 3, 2020
অনলাইন ডেস্ক:
পারমাণবিক দিক দিয়ে কঠোর অবস্থানে চলে গেছে ইরান। বুধবার ইরানের গার্ডিয়ান কাউন্সিল একটি আইন অনুমোদন করেছে। এর অধীনে ইরানের পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের কোন পরিদর্শককে প্রবেশ করতে দিতে পারবে না সরকার। এ ছাড়া ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে ইরানকে যে পরিমাণ ইউরেনিময়াম সমৃদ্ধ করতে অনুমোদন দেয়া হয়েছিল, তার চেয়ে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান। উল্লেখ্য, ২০১৫ সালের চুক্তির অধীনে ইরানকে শতকরা ৩.৬৭ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে অনুমোদন দেয়া হয়। কিন্তু অনুমোদিত বিলে সরকার সেই মাত্রা ছাড়িয়ে শতকরা ২০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। তবে দু’মাসের মধ্যে যদি ইরানের ওপর থেকে আরোপিত অবরোধ শিথিল করা না হয় তাহলেই তারা শতকরা ২০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে যাবে। তবে এই আইন প্রয়োগের বিরোধিতা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।গত সপ্তাহের শুক্রবার রাজধানী তেহরানের কাছে এক রহস্যজনক হামলায় নিহত হন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহ। এরপরই গার্ডিয়ান কাউন্সিল এমন সিদ্ধান্ত নিয়েছে। ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে মোহসেন ফাকরিজাদেহকে হত্যা করেছে ইসরাইল। এর সঙ্গে যুক্ত নির্বাসিত বিরোধী একটি গ্রুপ। ইসরাইলের দিকে আঙ্গুল তোলা হলেও তারা এ নিয়ে সরকারি পর্যায়ে কোনো মন্তব্য করেনি
S/H-(ripa-5)।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট