editor

প্রকাশিত: 6:09 PM, December 3, 2020

করোনা আক্রান্ত দম্পতির বিমান ভ্রমণ, গ্রেপ্তার

করোনা আক্রান্ত দম্পতির বিমান ভ্রমণ, গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাস পজেটিভ হওয়া সত্ত্বেও বিমানে আরোহন করার কারণে যুক্তরাষ্ট্রের হাইওয়াইয়ের এক দম্পতিকে অভিযুক্ত করা হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে আইসোলেশনে। তারা সান ফ্রান্সিসকো থেকে কাউইয়াই’য়ে যাচ্ছিলেন ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে। স্থানীয় এবিসির মতে,  বিমানে আরোহনের আগে অর্থাৎ প্রি-ট্রাভেল স্ক্রিনিংয়ে তাদের করোনা পজেটিভ ধরা পড়ে। কিন্তু সে তথ্য লুকিয়ে তারা ওই ফ্লাইটে আরোহন করেন। ইউনাইটেড ইয়ারলাইন্সের বর্তমান গাইডলাইন্সের মতে, যেসব যাত্রীর করোনা পজেটিভ ধরা পড়বে তারা করোনা শনাক্তের পরবর্তী ১০ দিনের মধ্যে এই বিমান সংস্থার ফ্লাইটে আরোহন করতে পারবেন না। এক্ষেত্রে সংশ্লিষ্ট কাস্টমারকে অবশ্যই পরপর দুটি করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, যে রিপোর্ট সফরের কমপক্ষে ২৪ ঘন্টা আগে করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল।বিমান সংস্থাটির এক মুখপাত্র দ্য হিল’কে বুধবার বলেছেন, তারা বিষয়টি তদন্ত করছেন এবং ওই দম্পতি ভবিষ্যতে ইউনাইটেড এয়ারলাইন্সে ভ্রমণ করতে পারবেন কিনা তা যাচাই করে দেখবেন। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কর্মচারী ও কাস্টমারদের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের অগ্রাধিকারে। এ জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে সবার মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্লাইটে আরোহন করার আগে ইউনাইটেড এয়ারলাইন্সের সব কাস্টমারকে অবশ্যই ‘রেডি টু ফ্লাই’ চেকলিস্ট অনুসরণ করতে হবে। তাতে বলা হয়েছে, গত ১৪ দিনে তাদের কোনো করোনা ধরা পড়েনি। ওদিকে কাউইয়াই-এর মেয়র ডেরেক কাওয়াকামি নিশ্চিত করেছেন যে, করোনা আক্রান্ত হয়ে সফর করা ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেপরোয়াভাবে অন্যদের বিপদে ফেলার মতো সেকেন্ড-ডিগ্রি অভিযোগ আনা হচ্ছে। বর্তমানে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে

S/H-(Ripa-5)।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু