editor
প্রকাশিত: 4:12 PM, December 3, 2024
আসাম প্রতিনিধিঃ ভারতের কেরলের আলাপ্পুঝা জেলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ এমবিবিএস পড়ুয়ার। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, হবু চিকিৎসকদের গাড়িটি মাত্রাছাড়া গতিতে ছুটছিল। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (২ নভেম্বর ) রাত ৯টায় দুর্ঘটনা ঘটে আলাপ্পুঝার ব্যস্ত রাস্তায়। কেরল রাজ্য পরিবহণের দপ্তরের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শেভ্রোলেট টাভেরা গাড়িটির। সংঘর্ষ অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ভিতরে থাকা ৭ হবু ডাক্তারের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জনকে গ্যাস কাটার দিয়ে গাড়ির বাইরের অংশ কেটে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত হয়েছে মহম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপের। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। ২ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। ৭ জন ছাত্রই বন্দনাম মেডিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।