editor
প্রকাশিত: 11:36 AM, December 5, 2024
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার ব্যাপারে জেএন রায় হাসপাতালের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলো ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমে)। বুধবার (৩ ডিসেস্বর) সংবাদ সম্মেলন করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না।
সংবাদ সম্মেলনে অংশ নেন আইএমএ’র পশ্চিমবঙ্গ শাখার সদস্য চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী।
তারা বলেন, চিকিৎসা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থি। চিকিৎসকদের কাছে সব রোগী রোগীই। চিকিৎসকদের কাছে রোগীদের কোনো জাত, ধর্ম ও দেশ হয় না। ফলে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। তাদের চিকিৎসা দিতেই হবে।
আইএমএ’র দুই সদস্য আরও বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়ছেন, তেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল টুরিজিম। তবে অচিরেই এই সমস্যা কেটে যাবে মনে করছে আইএমএ।
বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালু করা হবে বলেও জানিয়েছে ভারতের চিকিৎসক সংগঠনটি। ওই নম্বরে রোগীরা ফোন করলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন।
এর আগে, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার বেসরকারি জেএন রায় হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছিল, সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশের কোনো রোগীকে তারা চিকিৎসাসেবা দেবে না। ওই হাসপাতালের চিকিৎসক শুভ্রাংশু ভক্ত প্রকাশ্যে আহ্বান করছেন, ভারতের বাকি চিকিৎসকরাও যেন সাময়িক এই সিদ্ধান্ত নেয়।
যদিও এমন সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, চরম শত্রুর সঙ্গেও চিকিৎসকরা এমন আচরণ করতে পারে না। কেউ অসুস্থ হলে তাকে সুস্থ করবো না? চিকিৎসক বা চিকিৎসাকেন্দ্রের ধর্মই তো রোগীকে সুস্থ করে তোলা।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।