admin
প্রকাশিত: 6:50 PM, December 3, 2020
দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১০টি ইউনিয়নে ২১০০ কৃষকদের মধ্যে বোরো প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে গতকাল ৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফিরোজা বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, ইউপি সদস্য সাহেল আহমদ চৌধুরী কামাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে মিন্টু চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। করোনা মহামারীর সময়ও কৃষি কাজে কৃষকদের উৎসাহ প্রদানে বিনামূল্যে সার, বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও প্রণোদনা ও কৃষি ঋণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা সঠিক ভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদেরকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। -বিজ্ঞপ্তি
S/H-(t-2)
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়