editor
প্রকাশিত: 4:54 PM, December 6, 2024
আসাম প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গের সিঁথির মোড়ের সন্নিকটে তেলের ট্যাংকারে হঠাৎ বিস্ফোরণ। ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। তাঁকে চিকিৎসা জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। তেলের ট্যাংকার আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটেছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল। কিন্তু কিভাবে ওই তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আহতের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে প্রকাশ, মৃত ব্যক্তির নাম সাগর। তাঁর সঙ্গেই তেলের ট্যাংকারে কাজ করছিলেন শংকর নামের একজন। তিনি গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৬ ডিসেম্বর ) সকালে সিঁথি থানা এলাকায় বিটি রোডের সামনে পুরনো একটি তেলের ট্যাংকারে কাজ চলছিল। ওই ট্যাংকারটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছিল। আচমকা প্রচন্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। তখন ২জন শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই তেলের ট্যাংকারের ভিতরে আগে থেকে তেল বা গ্যাস জাতীয় দাহ্য পদার্থ মজুত ছিল বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটারের সংস্পর্শে এসে তাতে বিস্ফোরণ ঘটেছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।