editor

প্রকাশিত: 7:52 PM, December 3, 2020

এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

 

এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘আর্টিফিশিয়াল জুয়েলারী’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।আজ  বিকাল ৪টায় চেম্বার কনফারেন্স হলে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট কার্যালয়ের উপ-পরিচালক শাহিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নেই। ‘আর্টিফিশিয়াল জুয়েলারী’ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী। তিনি এরকম একটি সুন্দর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, নারী সমাজের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কোন কমতি নেই। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাগুলোকে কাজে লাগাতে নারীদেরকে আরো উদ্যমী হতে হবে। প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্ধ অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। নারী-পুরুষ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে আমরা একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সফল হবো।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ নারী সমাজ। এ নারী সমাজকে বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের নারীরা বর্তমানে অনেক এগিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শিতা ও সময়োপযোগী পদক্ষেপের ফলে নারীরা বর্তমানে দেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীদের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তাদেরকে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান ও পৃষ্ঠপোষকতা একান্ত জরুরী।

তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অব কমার্স এ লক্ষ্যে দীর্ঘদিন যাবত একত্রে কাজ করে যাচ্ছে। নারীদের দক্ষতা বৃদ্ধিতে এরকম প্রশিক্ষণ কর্মশালা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ৩৫ জন নারী উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক ও সেমিনার, ওয়ার্কশপ সাব কমিটির আহ্বায়ক মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী, নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহ্বায়ক সামিয়া বেগম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মধুমিতা ইসলাম, বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স সিলেট শাখার সভাপতি মিনারা বেগম, কোষাধ্যক্ষ শারমিন জাহান জ্যোতি, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক পার্থ সেন গুপ্ত, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। ‍বিজ্ঞপ্তি ।

S/H- (Sultana-3)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা