editor
প্রকাশিত: 4:40 PM, December 8, 2024
আসাম প্রতিনিধিঃ জম্মু- কাশ্মীরের উধমপুরে রহস্যজনকভাবে ২ পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। আত্মহত্যা না কি খুন তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশের শীর্ষকর্তারা উধমপুরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। রবিবার ( ৮ ডিসেম্বর ) সকালে ২ পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। উধমপুর পুলিশ জানিয়েছে, রেম্ভাল থানায় খবর যায় ২ পুলিশ কর্মী সোপোর থেকে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়িতে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। জঙ্গি হামলা হয়েছে,.নাকি আত্মহত্যা, তা নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে। পুলিশ সূত্রে খবর, রবিবার (৮ ডিসেম্বর ) সকাল সাড়ে ৬ টায় উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জীপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের সন্দেহ হওয়ায় জিপের সামনে যেতেই চমকে ওঠেন। তাঁরা দেখেন, জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ২ পুলিশ কর্মীর দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একজন পুলিশের গাড়ির চালক, অন্য জন হেড কনস্টেবল। জানা গেছে, ওই গাড়িতে আরও এক পুলিশ কর্মী ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।