editor
প্রকাশিত: 8:44 PM, December 3, 2020
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে ৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। খেলাপি ঋণের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আজ দুপুরে যাচাই-বাছাই শেষে মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন তাদের মনোনয়ন বাতিল করেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহাজান আহমদ ও আবুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম রেজা।
মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় ৩জন মেয়র প্রার্থীসহ ৪০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া খেলাপি ঋণের কারণে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে আপিল করতে পারবেন।
প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর।
S/H- (Sultana -3)
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের