editor

প্রকাশিত: 5:28 PM, December 11, 2024

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠিত

সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর)  কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে ৭ জন ক্যাডেট পদোন্নতি ব্যাজ প্রাপ্ত হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়নামতি রেজিমেন্ট-এর ৭,  বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমাণ্ডার প্রফেসর ড. মেজর তোফায়েল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্যাডেটদের নেতৃত্ব, শৃঙ্খলা এবং জাতি গঠনে বিএনসিসি’র ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বিএনসিসি শুধু একটি সংগঠন নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম। তরুণদের মধ্যে দেশপ্রেম ও সমাজসেবার মানসিকতা তৈরি করতে এটি অগ্রণী ভূমিকা পালন করে।”
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিএনসিসি প্লাটুন গঠনের গুরুত্ব উল্লেখ করে বলেন, “আমি ১৯৯৫ সাল হতে বিএনসিসি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই নিয়ে ৩টি প্রতিষ্ঠানে প্লাটুন প্রতিষ্ঠা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।” তিনি আরো বলেন, “বিএনসিসি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এটি তাদের ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে এবং মাতৃভূমির বিশেষ প্রয়োজনে সহায়তা করবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্লাটুন কমান্ডার পিইউও মো. আলী আকবর। তিনি ক্যাডেটদের জন্য বিএনসিসি প্লাটুনের কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। নবগঠিত প্লাটুনের ক্যাডেটরা র‌্যাংকব্যাজ গ্রহণ করে অত্যন্ত উচ্ছ্বসিত। তাদের মতে, এই কার্যক্রম তাদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৯ নভেম্বর অত্র কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি ময়নামতি রেজিমেন্টের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের অধীনস্থ। শুরু থেকেই প্লাটুনটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,