editor

প্রকাশিত: 2:41 PM, December 12, 2024

এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিককে হত্যা, অধিকাংশই ইসরায়েলের হাতে

এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিককে হত্যা, অধিকাংশই ইসরায়েলের হাতে

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। দায়িত্বপালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশই হত্যার শিকার হয়েছেন ইসরায়েলের হাতে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টারস উইথআউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, চলতি বছর ১৮ জন সাংবাদিকের হত্যার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায় ও দুইজন নিহত হয়েছেন লেবাননে।

আরএসএফ প্রতিবেদনে জানায়, ফিলিস্তিন হচ্ছে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। যেখানে গত পাঁচ বছরে অন্য যে কোনো দেশের তুলনায় সবেচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে। এরই মধ্যে সংস্থাটি সাংবাদিকদের হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চারটি অভিযোগ দায়ের করেছে।

বলা হয়েছে, ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৩৫ জনকে হত্যা করা হয়েছে দায়িত্বপালনকালে। যদিও গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি গাজায়।

মূলত ভিন্ন পদ্ধতি ব্যবহারের কারণেই আইএফজে ও আরএসফের হিসাবের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। আরএসএফ শুধু সেই সব নিহত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করেছে যাদের মৃত্যু প্রত্যক্ষভাবে তাদের পেশাগত কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়েছে।

২০২৪ সালে গাজার পরেই সাংবাদিকের জন্য প্রাণঘাতী দেশ হলো পাকিস্তান, দেশটিতে সাতজন নিহত হয়েছেন। এর পরেই রয়েছেন বাংলাদেশ ও মেক্সিকো। দেশ দুইটিতে পাঁজজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

সূত্র: এএফপি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।