editor
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক:
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জি সহ অনেক তারকাই তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার মত ঘটনায় ভুক্তভোগী। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে। এবার এই তালিকায় নতুন সংযোজন শ্রীলেখা মিত্রের নাম। ফেসবুকে তার ছবি ব্যবহার করে এমনই একটি ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেই এর বিরুদ্ধে সোচ্চার হলেন শ্রীলেখা। শ্রীলেখা মিত্র ফেসবুকে যে অ্যাকাউন্টটির স্ক্রিনশট শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে প্রোফাইলটির নাম দেবাশিস বসু। আর ছবিতে শ্রীলেখার একটি ছবি লাগানো রয়েছে।স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, আমার নাম দেবাশিস বসু কবে থেকে হল? এই বেজন্মার বিরুদ্ধে রিপোর্ট করুন। হ্যাঁ, আমি জেনেশুনেই এই শব্দ ব্যবহার করলাম। শ্রীলেখার ছবি ব্যবহার করে প্রোফাইল খুলে সেখান থেকে বিভিন্ন জনকে বন্ধুত্বের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এধরনের ঘটনায় অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হওয়ার পর নেটিজেনদের অনেকেই শ্রীলেখা মিত্রের পাশে দাঁড়িয়েছেন।
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
2 ওসমানীনগর প্রতিনিধি: 4 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
6 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 2 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
3 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
3 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে