editor
প্রকাশিত: 12:33 PM, December 19, 2024
আসাম প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গের তিনজেলায় সক্রিয় জাল পাসপোর্ট চক্র। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট তৈরিতে ফের ডাক বিভাগের এক অস্থায়ী কর্মীর সন্ধান পেলেন কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা এসসিওর গোয়েন্দারা। এখনও পর্যন্ত জাল পাসপোর্ট কান্ডে ৪ জন গ্রেফতার হয়েছে। গোয়েন্দাদের কাছে খবর, উত্তর ২৪ পরগনার পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেনের হাতে ধরে তৈরি হয়েছে ২শতের ও বেশি জাল পাসপোর্ট।
তবে আপাতত ৭৩টি জাল পাসপোর্ট সম্পর্কে তথ্য পেয়েছে গোয়েন্দারা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) জাল পাসপোর্টের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ” জাল পাসপোর্ট, জাল আধার, জাল ভোটার কার্ড এসবের ব্যাপারে কেন্দ্র আরও নজরদারি বাড়াক। পুলিশ সর্তক হয়ে দেখুক। বাম আমল থেকেই এই সমস্যা। রাজ্য পুলিশ সীমান্ত পাহারা দেয় না।” গোয়েন্দা সূত্রে প্রকাশ, চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার জাল পাসপোর্ট চক্রের সরাসরি যোগাযোগ ছিল। চক্রের এজেন্ট ও সাব এজেন্টরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখত। সমরেশ ও রিপনের নজরে ছিল এই জেলাগুলির পাসপোর্ট সেবা কেন্দ্র ও ডাকঘরগুলি।
এই কেন্দ্রেও ডাকবিভাগের কয়েকজন অস্থায়ী কর্মীকেই সমরেশরা নিজেদের চক্রে ভিড়িয়ে নেয়। যদি এবার গোয়েন্দাদের নজর বারাসত ও সীমান্তবর্তী এলাকার এমন কয়েকজনের দিকে, যারা ভুয়া আধার ও ভোটের কার্ড তৈরি করাত। পাসপোর্টের ঠিকানা অনুযায়ী ভুয়ো ঠিকানায় সেগুলি পৌঁছনোর আগেই চক্রে থাকা অস্থায়ী ডাক বিভাগের কর্মীরা সেগুলি সমরেশ ও রিপনের হাতে পৌঁছে দিত। ক্রমে
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।