editor
প্রকাশিত: 2:31 PM, December 21, 2024
সুজন চক্রবর্তী: বাংলাদেশের অন্তবর্তী সরকারের নেতাদের ভারত নিয়ে আলটপকা মন্তব্য যে ভালভাবে নেওয়া হচ্ছে না। শুক্রবার (২০ ডিসেম্বর ) সে ব্যাপারে ইউনুস প্রশাসনকে স্পষ্ট বার্তা দিলেন নয়াদিল্লি।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের করা পোস্ট নিয়ে ভারতের কড়া আপত্তির কথা জানানো হয়েছে বাংলাদেশকে। প্রকাশ্য মন্তব্য নিয়ে সচেতন হওয়া উচিত বলে ইউনুস প্রশাসনকে বার্তা দিয়েছে ভারত। চাপে পড়ে সেই পোস্ট অবশ্য মুছে দেন মাহফুজ। মহম্মদ ইউনুসের প্রিয় ছাত্রনেতা তথা তাঁর সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দিন তিনেক আগে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গের একাংশ, আসাম এবং ত্রিপুরাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখিয়েছেন, যা নিয়ে বিতর্ক বাধে। পোস্টটি ঘন্টা দুয়েকের মধ্যে সরিয়ে নেন মাহফুজ। কিন্তু অন্তবর্তী সরকারের একজন উপদেষ্টার এমন পোস্ট যে ভারত ভালভাবে নিচ্ছে না, সেই বার্তা ইউনুস প্রশাসনকে দিয়েছে বিদেশমন্ত্রক মুখপাত্র জয়সওয়াল বলেন, “কড়া ভাষায় নিজের আপত্তি বাংলাদেশকে জানিয়েছে ভারত। যে পোস্টটি নিয়ে কথা হচ্ছে সেটা সরিয়ে নেওয়া হয়েছে এটা আমরা জেনেছি। আমরা সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই প্রকাশ্য মন্তব্য করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে।
ভারত বরাবরই জানিয়ে এসেছে, বাংলাদেশ এবং সেখানকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু এই ধরনের প্রকাশ্য বিবৃতির ক্ষেত্রে দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় থাকা উচিত।”
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।