editor
প্রকাশিত: 3:05 PM, December 23, 2024
বৃটেনের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বার্মিংহাম দি ব্রিটিশ মুসলিম স্কুল থেকে কৃতিত্বের সাথে হিফজ সম্পন্ন করেছে বাংলাদেশী বংশোদ্ভূত মিনহাজ আহমদ । সম্প্রতি বার্মিংহাম লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মসজিদে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে স্কুলের হিফজ সম্পন্নকারী মিনহাজকে সফেদ পাগড়িসহ সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
দি বৃটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম. এ কাদির আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লন্ডন ব্রিকলেন জামে মসজিদের খতীব শায়খুল হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম। এ সময় বৃটেনের বিশিষ্ট আলেম-উলামাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিনহাজ সিলেটের মিরের ময়দানের অর্ণব -৮ এর মরহুম চাঁন মিয়ার নাতী । সে বাংলাদেশী বংশোদ্ভূত ওয়েস্টোন সুপার মেয়ার বাসিন্দা আব্দুস সালাম শফিক ও জেসমিনের বড় ছেলে। মিনহাজের গর্বিত মা-বাবাও খুশি ছেলেকে কোরআনে হাফিজ বানাতে পেরে। তারা জানান, মিনহাজ জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি পড়ে হিফজ সম্পন্ন করছে। ছেলে যেনো সত্যিকার অর্থে প্রকৃত মুসলিম হয়ে ইসলামের পথে চলতে পারে এবং আগামীতে বড় আলেম হিসেবে নিজেকে তৈরি করতে পারে সবার কাছে এই দোয়া চান তারা।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।