editor
প্রকাশিত: 12:13 PM, December 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম: ভারতের আসামরাজ্যের মহানগরী গুয়াহাটিতে প্রেমিকাকে রাস্তার মাঝে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকালে ঘটনাটি ঘটেছে গুয়াহাটির লেট গেট এলাকায়।
রাজ্য পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছে, মৃতার নাম মৌসুমী গগৈ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকালে তিনি রাস্তার ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। অ্যাপ নির্ভর গাড়ি বুক করেছিলেন। গাড়িটি আসতে দেরি করছিল। সেই সময় গাড়ি নিয়ে সেখানে আসেন মৌসুমীর প্রেমিক ভূপেন দাস। গাড়ি থেকে নেমে প্রেমিকার দিকে এগিয়ে যান। তারপরই আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন। তারপর ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা অভিযুক্তকে ধরার চেষ্টা করেন কিন্তু পারেননি। তাঁরাই পুলিশে খবর দেন এবং আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তিনি নিজের শরীরে ও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। পুলিশ জানিয়েছে, পানবাজার থানায় এর আগে প্রেমিকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছিলেন মৌসুমী।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।