editor

প্রকাশিত: 11:23 PM, December 27, 2024

তরুণ প্রজন্মকে জিয়া পরিবারের ক্রীড়াঙ্গনে অবদান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ: খন্দকার মুক্তাদির

সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে সবুজ দলকে হারিয়ে লাল দল বিজয়ী

তরুণ প্রজন্মকে জিয়া পরিবারের ক্রীড়াঙ্গনে অবদান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ: খন্দকার মুক্তাদির

সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট খেলা সম্পন্ন হয়েছে। খেলায় সবুজ দল সিলেটকে হারিয়ে বিজয়ী হয়েছে লাল দল সিলেট। খেলার শুরুতেই টসে হেরে ব্যাটিংয়ে নামে সবুজ দল সিলেট। নির্ধারিত ২০ ওভারের ব্যাটিং শেষ করার আগেই ১৩৯ রানে অল আউট হয়ে যায় সবুজ দল সিলেট। এর জবাবে লাল দল সিলেট ১৮ ওবার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানে বিজয়ী হয়।

শুক্রবার ৮টার দিকে খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। জমজমাট ও মনমুগ্ধকর খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক বিসিবির সাবেক পরিচালক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী,  জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েষ লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রীড়াঙ্গনে এক বিপ্লবের সূচনা করেছিলেন। তার সুযোগ্য সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করেছেন। কিন্তু ইতিহাস বিকৃতির মাধ্যমে তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে। তরুণ প্রজন্মের জন্য তাদের সঠিক ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, এটি ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদানকে স্মরণ করানোর এক মহৎ উদ্যোগ।

দুপুর আড়াইটায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক বিসিবির সাবেক পরিচালক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,  সহ-ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী,  মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

এদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের চার জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত লাল দল সিলেট ও সবুজ দল সিলেট মধ্যকার খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকদের ঢল নামে। সিলেটের মাঠে জিয়া ক্রিকেট টুনামেন্ট ২০২৪ খেলা অনুষ্ঠিত হয়েছে  ক্রিকেট ম্যাচ দেখতে ক্রিকেট প্রেমি সিলেটবাসীর উন্মাদনা দেখা যাচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে দর্শকদের জোয়ার নামে । দশর্ক গ্যালারির প্রতিটি অংশ চার ছক্কায় গ্যালারি ভর্তি দর্শকের চিৎকারে মুখরিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এর আগে গত কয়েকদিনে ক্রিকেট টুর্নামেন্টটি উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে। টুর্নামেন্টটি উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখন সিলেটবাসী।

খেলায় আগত দর্শকরা জানান, বিগত বিএনপি সরকারের সময়ে এই স্টেডিয়ামটি নির্মাণের উদ্যোগ নেন তৎক্ষালিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান। কিš‘ বিগত দিনে বিভিন্ন ইভেন্টে স্টেডিয়ামটির দর্শক গ্যালারী পর্যন্ত নির্লজ্জ দলীয়করণ করায় ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া অন্যকেউ এখানে প্রবেশ করতে পারেননি, খেলা দেখতে পারেননি। তাই দীর্ঘ ১৭ বছর পর নিজেদের স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের খেলোয়ারদের খেলা দেখে বেজায় খুশি দর্শকরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির