editor
প্রকাশিত: 2:51 AM, December 28, 2024
সুজন চক্রবর্তী:: ফের অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশিকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গের রানাঘাট জেলা পুলিশ। সঙ্গে ৩ ভারতীয় দালালকে ও পাকড়াও করা হয়েছে। নদিয়ার ধানতলা এবং হাঁসখালি থানার যৌথ উদ্যোগে এই ৬ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ) গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার গাংনাপুরে অভিযান চালায় পুলিশ। সেখানে ৩ জন ভারতীয় দালালের বাড়িতেই আশ্রয় নিয়েছিল অনুপ্রবেশকারীরা। তাদের প্রত্যেকেই গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ২ জন মহিলা ও ৪জন পুরুষ।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) তাদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এনিয়ে গত ২ মাসে প্রায় ২১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) ১০ জন বাংলাদেশি ও ৫ জন দালালকে গ্রেফতার করে হাঁসখালি এবং ধানতলা থানার পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর ) রাতে যৌথভাবে বিশেষ অভিযান চালায় তারা। তাদের ৪টি মামলায় আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।