editor
প্রকাশিত: 5:38 PM, December 28, 2024
সিলেট নগরীর চৌকিদেখী সৈয়দ নাসির উদ্দিন (র.) স্কুল এন্ড কলেজের সোনালী প্রজন্ম মেধাবৃত্তি, বার্ষিকী ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী কলেজ প্রাঙ্গনে শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিশুর মেধা-মননের সুষম বিকাশে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। শিশুদের জীবনে মা-বাবার পর সুশিক্ষকের প্রভাব থাকে সবচেয়ে বেশি। শিশুদের অভিভাবকদের এ বিষয়ে সজাগ-উদ্যোগ থাকতে হবে। শিশুর মেধা-মননের পরিপূর্ণ বিকাশে শিক্ষক-অভিভাবকের একাত্মতাও খুবই জরুরি। পরিবার ও স্কুল থেকে দেশপ্রেম এবং সুশিক্ষার গ্রহণ করে আমাদের সন্তানরা। আজকের শিশুর দ্বারাই ভবিষ্যতে দেশের সমৃদ্ধি ও অগ্রগতি সাধন সম্ভব। শিক্ষার অগ্রগতি জন্য প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। তথ্য প্রযুক্তি ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার আলোকে আমাদের সন্তানদের আলোকিত সু-শিক্ষিত, সু-শৃঙ্খল, কর্মঠ ও আদর্শবাদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সৈয়দ নাসির উদ্দিন (র.) স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন আহমদ মাসুকের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক শওকত আলী, কলেজের পরিচালক সাইফুল ইসলাম, ফয়েজ উদ্দিন, মুফতি নোমান বিন আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক জাকিয়া আক্তার, আমিনা আক্তার তিন্নি, ফাতেমা জান্নাত মনি, পিংকী দেব আঁখি, নাছিমা আক্তার, আরিফা আক্তার আশা, মুন্নি আক্তার, আফিয়া আক্তার আখি, তামান্না আক্তার, সাদিকুর রহমান, সাবেরা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির