editor

প্রকাশিত: 8:52 PM, December 28, 2024

জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে উদযাপিত

জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে উদযাপিত

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা জাসাসের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং রায়হান এইচ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, শাওন কর, সি এম আরিফ আব্দুল্লাহ, সাইদ মেহদী সাদী, জাবেদ কাদির কালাম আহমেদ,রাজন খান,এফ কে ফয়সল,অলক কর,দেলোয়ার হোসেন শিপলু,হাসনাত, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক হেলাল মিয়া, কানাইঘাট উপজেলা জাসাসের সদস্য সচিব কলিম উল্লাহ, সাজন আহমেদ এমদাদ,সুদীপ্ত প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপিকা সামিয়া চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর রাসেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাসাস শুধু একটি সংগঠন নয়, এটি জাতির সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। দেশকে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নিতে জাসাস তার জন্মলগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে এই সাংস্কৃতিক আন্দোলনে আরও সম্পৃক্ত করতে হবে, কারণ তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাসাস সবসময়ই দেশের সার্বভৌমত্ব রক্ষা, সত্যের পক্ষে অবস্থান এবং সুস্থ সংস্কৃতি চর্চার জন্য কাজ করছে। সাংস্কৃতিক অঙ্গনে মেধা ও সততার ভিত্তিতে কাজ করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে পারব। জাসাস আজ ৪৬ বছর ধরে মানুষের মননশীলতা এবং সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছে। এ পথচলা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দলের কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জাসাস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জাসাসের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এবং দেশের সাংস্কৃতিক আন্দোলনে আরও বড় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির