editor
প্রকাশিত: 11:43 AM, December 29, 2024
সুজন চক্রবর্তীঃ ভারতের বিহারে এক চিত্র সাংবাদিককে পিটিয়ে খুন করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার (২৮ ডিসেম্বর ) ভোরে বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায় ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ, নিহতের নাম নীলাম্বর যাদব (৩৫) পূর্ণিয়ার হাট থানাধীন নয়া সিপাহি টোলার বাসিন্দা নীলাম্বর পেশায় একটি হিন্দি দৈনিক পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন। নিহতের ভাই পীতাম্বর জানিয়েছে, শুক্রবার (২৭ ডিসেম্বর ) রাতে তাঁদের প্রতিবেশী যুবক ও তাঁর স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হচ্ছিল। বিরোধ থামাতে নীলাম্বর ওই প্রতিবেশীর বাড়ি গেলে সেখানে তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন এক যুবক। অভিযোগ, তখনই মাথায় রডের আঘাত পেয়ে জ্ঞান হারান নীলাম্বর। কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়।
পূর্ণিয়ার এসপি কার্তিকেয় শর্মা জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ দেখে বাড়ির পিছনের পাঁচিল টপকে চম্পট দেয় প্রতিবেশীর পরিবার। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তার পরিবারের সদস্যরা এখনও পলাতক। তাদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানিয়েছেন পূর্ণিয়ার সাংসদ সদস্য পাপ্পু যাদব। প্রাক্তন সাংসদ সন্তোষ কুশওয়াহা এবং বিজেপির জেলা সভাপতি রাকেশ কুমার ও নিহতের বাড়িতে পৌঁছান। ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।