editor

প্রকাশিত: 8:13 PM, December 30, 2024

নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শরীরচর্চা করতে হবে: জেলা শিক্ষা অফিসার

আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার স্বাস্থ্য মেলা ও আলোচনা সভা

নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শরীরচর্চা করতে হবে: জেলা শিক্ষা অফিসার

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ ওয়াদুদ বলেছেন, স্বাস্থ্য আমাদের জীবনের অমূল্য সম্পদ। আমাদের শরীর ও মনকে সুস্থ্য রাখতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত শরীরচর্চা করতে হবে। শরীর অসুস্থ্য থাকলে মনও ভালো থাকে না। তাই স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়ম মেনে চলতে হবে। তিনি বলেন, ভালো শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হওয়া যায়। শিক্ষার্থীদের জ্ঞানের মাধ্যমে নিজেদের গড়ে তুলে সমাজকে আলোকিত করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নিয়মিত নিজেদের শরীরের যত্ন নিতে হবে। তিনি আরো বলেন, প্রতিবছর স্বাস্থ্যমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে তুলছে আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালা। আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ভূয়সী প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
তিনি সোমবার (৩০ ডিসেম্বর) শহরতলীর বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার আয়োজনে স্বাস্থ্য মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আহম্মদ আলী’র সভাপতিত্বে ও আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ইয়ুথ অফিসার ফিলিপ সমদ্দার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাস, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোরধারা পাঠাশালার জুনিয়র ইয়ুথ অফিসার হামিদা আক্তার হিমু, সিনিয়র কাউন্সিলর আম্মাতুল সালাম, আলোর ধারার কম্পিউটার শিক্ষক মাসসুদুল ইসলাম সুনম, ইয়োথ অ্যাডভোকেট আলামিন, স্মৃতি, রিয়া, জয়শ্রী, হাদি সিফাত, তজুমুল হক, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. আজিজুর রহমান, শিক্ষক আফিয়া বেগম, দুলাল চন্দ্র বিশ্বাস, বিজয় লক্ষ¥ী দাস, জয়নব রাজিয়া, জাহিদুল ইসলাম, শিপ্রা ভট্টাচার্য প্রমুখ।
স্বাস্থ্য মেলায় বিভিন্ন স্কুলের ৩০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্বাস্থ্য মেলায় ৮টি স্টলে স্বাস্থ্য সেবার বিভিন্ন উপকরণ প্রদর্শন করে শিক্ষার্থীরা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,