editor
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
অনলাইন ডেস্ক
জোড়া জয়ে টুর্নামেন্ট শুরু করার পর টানা তিন ম্যাচে হারল মিনিস্টার গ্রুপ রাজশাহী। বিপরীতে হ্যাটট্রিক হারের পর টানা দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে বেক্সিমকো ঢাকা। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ২৫ রানে হারিয়েছে তারা।পাঁচ ম্যাচ শেষে দু’দলেরই সংগ্রহ সমান চার পয়েন্ট। বঙ্গবন্ধু টি ২০ কাপে শেষ চারের লড়াই জমে উঠেছে। কাল দিনের প্রথম ম্যাচে মিরপুরের উইকেট রানপ্রসবা হয়ে ওঠার আভাস দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতে সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়।ইয়াসির আলীর হাফ সেঞ্চুরি (৬৭) এবং আকবর আলীর ঝড়ো ব্যাটিংয়ে (২৩ বলে ৪৫*) পাঁচ উইকেটে ১৭৫ রানের বড় পুঁজি পায় ঢাকা। জবাবে ফজলে মাহমুদের (৫৮) ফিফটি ও রনি তালুকদারের ৪০ রানে সম্ভাবনা জাগিয়েও বাকিদের ব্যর্থতায় হ্যাটট্রিক হার এড়াতে পারেনি রাজশাহী। মুক্তার আলীর চার উইকেটে ১৫০ রানে অলআউট হয় তারা।১৫ রানে তিন উইকেট হারায় রাজশাহী। চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ ও রনি তালুকদারের চমৎকার জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল নাজমুল হাসানের দল। মুক্তার আলীর বোলিংয়ে পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে আবারও কোণঠাসা হয়ে পড়ে রাজশাহী। পরে আরও দুই উইকেট নিয়ে মুক্তারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।এর আগে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে চমক দেখাতে চেয়েছিল ঢাকা। কিন্তু অফ-স্পিনার নাঈম হাসান ওপেনিংয়ে নেমে এক রানে আউট হয়ে উল্টো দলকে চাপে ফেলে দেন। মুশফিকুর রহিমের প্রতিরোধের পরও ৬৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা। পঞ্চম উইকেটে ইয়াসির ও আকবরের শতরানের জুটিতে বড় স্কোর পায় তারা। ৩৯ বলে ৬৭ করেন ইয়াসির। যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর ২৩ বলে অপরাজিত ৪৫ রান নিয়ে মাঠ ছাড়েন।ঢাকা ১৭৫/৫, ২০ ওভারে (মুশফিকুর রহিম ৩৭, ইয়াসির আলী ৬৭, আকবর আলী ৪৫*। মুকিদুল ইসলাম ২/৩৮)।রাজশাহী ১৫০/১০, ১৯.১ ওভারে (রনি তালুকদার ৪০, ফজলে মাহমুদ ৫৮, নুরুল হাসান ১১, ফরহাদ রেজা ১৪। রুবেল হোসেন ২/১৫, শফিকুল ইসলাম৩/৩১
,মুক্তার আলী ৪/৩৭)। ফল : ঢাকা ২৫ রানে জয়ী।
S/H-(Ripa-5)
6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
3 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
5 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
1 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।