editor

প্রকাশিত: 10:25 AM, January 6, 2025

চলে গেলেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র

চলে গেলেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র

বিনোদন ডেস্ক:: না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশি চলচ্চিত্রের খ্যাতিমান ও প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। রবিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

রাত সাড়ে ১০টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই দুঃসংবাদ শেয়ার করেছেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে। শাররিক অবস্থার অবনতি হলে গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মারা গেলেন দুই সপ্তাহের মাথায়।

মৃত্যুকালে প্রবীর মিত্রের বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গণের অনেকেই এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তবে বেড়ে ওঠেন পুরান ঢাকায়। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুলজীবন থেকেই তিনি নাট্যচর্চায় যুক্ত হন। স্কুলের ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন।

১৯৬৯ সালে নির্মিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হকরেন প্রবীর মিত্র। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’ ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’।

প্রায় চার শতাধিক সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন প্রবীর মিত্র। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)