admin
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
সিলেট ৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি আমি কৃতজ্ঞ, আমার নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতিপূর্বে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হয়েছে। যার ফলে প্রতিটি উপজেলার জনগণ সরকার প্রদত্ত স্বাস্থ্য সেবার আরো সুযোগ পাচ্ছে। আজ বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যার ৭ তলা বিশিষ্ট উন্নিতকরণ কাজ শুরু হওয়ায় জনগণ এর সুফল ভোগ করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল মত নির্বিশেষে দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৫ ডিসেম্বর শনিবার সকালে বালাগঞ্জ উপজেলার ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান সামছুদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী জাকির আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন, পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিক, মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, তুহিন মনসুর, সাইস্তা মিয়া, আজমল বেগ, নয়ন তালুকদার, ইউপি সদস্য খলিলুর রহমান খলকু, আমির আলী, শুকুর আলী, সিলেট জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরুল হক প্রমুখ।
উল্লেখ্য ১৪ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যা ৭ তলা ভবনের ভিত্তিপ্রস্তর, ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যায়ে পুর্ব ডেকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ভিত্তিপ্রস্তর, ৭৫ লক্ষ টাকা ব্যয়ে মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধন, ৭১ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ তলা ভবনের লিফট, জেনারেটর সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।
পরে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন।
দুপুরে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুবেল আহমদ এর পিতা বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাফিজ রেনু মিয়ার কবর জেয়ারত করেন এবং মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন। বিজ্ঞপ্তি
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার