admin

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

এবার এমসি কলেজ থেকে নাম্বার নিয়ে ছাত্রীকে উত্যক্ত

এবার এমসি কলেজ থেকে নাম্বার নিয়ে ছাত্রীকে উত্যক্ত

6

নিজস্ব প্রতিবেদক
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গত মাস-দুয়েক থেকে দেশব্যাপী আলোচনায় সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলেজ থেকে এক ছাত্রীর ফোন নাম্বার নিয়ে তাকে বারবার কল দিয়ে নোংরা ভাষায় উত্যক্ত করার অভিযোগ ওঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করার পর সরগরম হয়ে ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
শনিবার বিকেলে, এমসি কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি ফেসবুক গ্রুপে মাহরিন ঝুমু নামে এক শিক্ষার্থী তাকে উত্যক্ত করার বিষয়ে পোস্ট করেন। যেখানে ওই শিক্ষার্থী লিখেন, ‘আজ সকাল সাড়ে এগারোটার দিকে আমরা তিন বান্ধবী একাডেমিক কিছু দরকারে এমসি কলেজে যাই। ভেতরে ঢুকার আগে গেইটে আমাদের নাম, ডিপার্টমেন্টের নাম ও মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করে যাই। পরবর্তীতে বাসায় এলে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে, প্রথমে আমি রিসিভ করিনি। পরে আবার নোংরা ভাষায় মেসেজ দেয়, কিন্তু আমি রেসপন্স করিনি। পরে বিকেল ৪ টার দিকে আবারও ফোন দিলে রিসিভ করে পরিচয় জিজ্ঞেস করলে, কলদাতা বলেন, আপনার প্রিয়জন আমি। পরে নাম্বার কোথায় পেলেন; এমন প্রশ্নে, কলদাতা বলে, এমসি কলেজে তিন বান্ধবী গিয়ে যে খাতায় নাম্বার দিয়েছিলেন, এসময় আমি ছিলাম। পরে আপত্তিকর আরও কথাবার্তা শুরু করলে ফোন কেটে দেই।’
এমসি কলেজের একটা গ্রুপে এই পোস্টটা করা হলে, মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। যেখানে অনেকে নাম্বার নেওয়ার বিষয়টাতে আপত্তি জানিয়ে বলেন, এটা বন্ধ করা হোক।
বিষয়টা সম্পর্কে জানতে ওই শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হলে, এমসি কলেজে অর্থনীতি বিভাগের মাস্টার্সে পড়া মাহরিন ঝুমু জানান, ‘কলেজে ঢুকার আগে আমরা যখন নাম, নাম্বার এন্ট্রি করি, তখন সেখানে গার্ডসহ কয়েকজন ছিলেন। তাদেরকে আমি চিনি না। এখান থেকেই কেউ একজন নাম্বার নিয়ে আমিসহ সাথে থাকা আমার দুই বন্ধুকে বিরক্ত করে আপত্তিকর কথাবার্তা বলে। মাহরিন বলেন, আমরা তিনজন, কখন, কয়টার সময় একসাথে কলেজে যাই, কখন খাতায় নাম্বার দেই সব ঐ ব্যক্তি কি করে জানবেন? মাহরিন জানান, +৮৮০১৭১৭৩৮৮৯৫২ এই নাম্বার থেকে কল দেওয়া এই অজ্ঞাত ব্যক্তি স্বীকারও করেছেন, এন্ট্রি খাতা থেকেই নাম্বার সংগ্রহ করেছিলেন তিনি।
এ ব্যাপারে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা আমি শুনেছি। মূল ঘটনা কি হয়েছে? কে কার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করল, এসব আমরা খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর কলেজে ঢুকার ক্ষেত্রে নাম্বার দেওয়ার ব্যাপারে বলেন, ‘আজ থেকে নাম্বার দেওয়ার বিষয়টি বন্ধ করে দেওয়া হবে। কলেজে ঢুকতে কোন শিক্ষার্থীকে আর নাম্বার দিতে হবে না।’

 

2

S/H(t-2)

8

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

1 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
2