editor

প্রকাশিত: 3:16 PM, December 6, 2020

রাশিয়ায় বিনামূল্যে করোনার টিকা দেয়া শুরু হয়েছে

রাশিয়ায় বিনামূল্যে করোনার টিকা দেয়া শুরু হয়েছে

অনলাইন ডেস্ক

বিনামূল্যে কোভিড-১৯ টিকা দেয়ার কর্মসূচি শুরু করেছে রাশিয়া। রাজধানীর মস্কোর বিভিন্ন ক্লিনিকে এ টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা হাসপাতালগুলোতে দেশটির নিজস্ব তৈরি টিকা ব্যবহার করা হচ্ছে।

চলতি বছরের আগস্টে বিশ্বের প্রথম করোনা টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ সেন্টার ‘স্পুটনিক-৫’ নামে টিকাটি তৈরি করে। এ টিকাটিই এখন প্রয়োগ করা হচ্ছে।

 যারা অন্তত ৩০ দিন আগে কোনো ইনজেকশন নিয়েছেন, দুই সপ্তাহ ধরে শ্বাসকষ্টে ভুগছেন তাদের টিকা প্রদান কর্মসূচি থেকে বাদ রাখা হয়েছে। এ ছাড়া দীর্ঘমেয়াদি কিছু অসুস্থতা ও গর্ভবতী মায়েদেরও এ টিকা দেয়া হচ্ছে না।প্রত্যক ব্যক্তি দুটি করে ডোজ পাবেন। প্রথমটির পর ২১ দিনের ব্যবধানে আরেকটি ডোজ দেয়া হবে।

স্পুটনিক-৫ নামের করোনা টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। রুশ টিকা প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে স্পুটনিক ৫-এর প্রতি ডোজ ১০ ডলারের কম মূল্যে পাওয়া যাবে। রাশিয়া বলেছে, নিজেদের জনগণের জন্য এই টিকা বিনামূল্যে সরবরাহ করা হবে।

গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গণহারে করোনার টিকা দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত মাসে রাশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, দেশটির উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক ভির ট্রায়ালে ৯২ শতাংশ সফলতা এসেছে। রাশিয়া আগামী কয়েক দিনের মধ্যে দুই লাখ ভ্যাকসিন উৎপাদন করবে। রুশ প্রেসিডেন্ট জানান, শিক্ষক ও চিকিৎসাকর্মীদের শরীরে প্রথমে এ টিকা দেয়া হবে।

গামালিয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ এক বিবৃতিতে বলেন, টিকার দ্বিতীয় ডোজ দেয়ার এক সপ্তাহ পর দ্বিতীয় বিশ্লেষণের উপাত্ত সংগ্রহ করা হয়। এর অর্থ হলো– তাদের দেহ দুটি ডোজের ক্ষেত্রেই আংশিকভাবে সাড়া দিয়েছে। টিকাটির কার্যকারিতা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এর আগে প্রথম করোনার টিকা উদ্ভাবনের ঘোষণায় প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন, স্পুটনিক ভি খুবই নিরাপদ। এটি তার মেয়ের দেহেও পুশ করা হয়েছে। ইতিবাচক ফল পাওয়া গেছে।

এখনও পর্যন্ত রাশিয়া ২৪ লাখ ৩১ হাজার ৭৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪২ হাজার ৬৮৪ জন।

S/H- (Sultana -3)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট