editor
প্রকাশিত: 10:24 AM, November 27, 2021

হাসপাতালে চিকিসাধীন মোঃ হাছান আহমদ
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলা শহরে এলডিপির দলীয় প্রচারণার পোস্টার লাগাতে গিয়ে স্থানীয় এলডিপি নেতা মোঃ হাছান আহমদ আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ২৬ নভেম্বর সন্ধ্যা প্রায় ৬টায় গোলাপগঞ্জ উপজেলা শহরের মোড়ে এই ঘটনাটি ঘটে। হামলাকারীদের বেদড়ক মারধরে তিনি রক্তাক্ত আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। হামলার শিকার এলডিপি নেতা মোঃ হাছান আহমদ উপজেলার বহরগ্রামের মোঃ মফুর আলীর পুত্র। তিনি এলডিপির স্থানীয় পর্যায়ের সক্রিয় নেতা।
জানা যায়, দেশব্যাপী ক্ষমতাসীন আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পক্ষ থেকে জনসচেতনতা মূলক পোস্টার প্রকাশ করা হয়। ঘটনার দিন ২৬ নভেম্বর সন্ধ্যা প্রায় ৬টায় এলডিপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্থানীয় গোলাপগঞ্জ উপজেলাশহর মোড়ে পোস্টারিং করছিলেন এলডিপি নেতা মোঃ হাছান আহমদ ও তার ২ সহকর্মী। এসময় আওয়ামী লীগের স্থানীয় একদল ক্যাডার অতর্কিত ভাবে এসে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। সঙ্গে থাকা ২সহকর্মী দৌড়ে পালিয়ে গেলেও মোঃ হাছান আহমদকে ঘিরে ধরে বেদড়ক মারধর করে সন্ত্রাসীরা। তাকে মাটিতে ফেলে লাঠি ও হকিস্টিক দিয়ে সারা শরীরে উপর্যুপরি আঘাত করে। এতে সে রক্তাক্ত আহত হয়, প্রাণ বাঁচাতে চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে ছুটে আসেন। লোকজন এগিয়ে আসতে দেখে তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যায়। বর্তমানে তিনি ঐ হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম মোঃ হাছান আহমদ এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, স্থানীয় আওয়ামী লীগের ক্যাডার সাইফুল ও ইয়াহিয়ার নেতৃত্বে ৪/৫ জনের একদল সন্ত্রাসী রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। মহান আল্লাহর কৃপায় এ যাত্রায় আমি প্রাণে রক্ষা পেয়েছি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির