editor
প্রকাশিত: 3:49 PM, September 13, 2020
সম্প্রতি গঠিত হয়েছে ‘কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ’। গতকাল শনিবার অনুষ্ঠিত হলো সংগঠনটির প্রথম সাধারণ সভা। বর্তমান অস্থায়ী আহবায়ক কমিটির আহবায়ক রেজওয়ানা চৌধুরী বন্যার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রজন্মের ৭০ জন সংগীতশিল্পী অংশ নেন।
সভার শুরুতেই বিগত সময়ে প্রয়াত সকল সংগীতশিল্পীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়। স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করা হয় সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এরপর সভায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি তার বক্তব্যে বলেন, ‘এই সংগঠনের ব্যাপ্তি সারাদেশে পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া’ই আমাদের লক্ষ্য। আমরা কণ্ঠশিল্পীদের আর্থিক ও নৈতিক অধিকার আদায়ে কাজ করতেই একতাবদ্ধ হয়েছি। ’
এরপর বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কুমার বিশ্বজিৎ ও হাসান আবিদুর রেজা জুয়েল। কুমার বিশ্বজিৎ বলেন, ‘সংগঠনের শুরুতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাইবো নতুন প্রজন্ম আমাদের সংগীতাঙ্গনের হাল ধরতে এগিয়ে আসবে। ’ হাসান আবিদুর রেজা জুয়েল বলেন, ‘আমাদের এই সংগঠন শুধু পিকনিক করার জন্য হয়নি, বিশ্ব সংগীত জগত যেভাবে প্রযুক্তিগত দিক থেকে এগিয়েছে আমাদেরও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে কাজ করবে কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ। ’
টেলিফোনে শুভেচ্ছা জানান উপদেষ্টা মন্ডলীর সদস্য খুরশিদ আলম ও ইন্দ্রমোহন রাজবংশী। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন নিয়াজ মোহাম্মাদ চৌধুরী, লিনু বিল্লাহ, রফিকুল আলম, ফকির আলমগীর, তপন মাহমুদ, ফাতেমা তুজ জোহরা, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, নকিব খান, রুমানা মোরশেদ কনকচাঁপা।
সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য দুইটি উপ-কমিটির প্রস্তাব পাশ করা হয়। তার আগে ৪২ সদস্য বিশিষ্ট অস্থায়ী আহবায়ক কমিটি সর্বসম্মতিক্রমে ছয় মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়। সভায় সিদ্ধান্ত হয় নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি আহবায়ক কমিটি শিল্পীদের আর্থিক ও নৈতিক অধিকার প্রতিষ্ঠায় নিজেদের অবস্থান জানাতে কিছু দাবি ও পর্যবেক্ষণ কপিরাইট অফিসের কাছে পেশ করবে। উক্ত সভার সঞ্চালনা করেন হাসান আবিদুর রেজা জুয়েল ও জয় শাহরিয়ার।
4 4 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা