admin
প্রকাশিত: 5:02 PM, December 7, 2020
সিলেট ৩ আসনের সংসদ সদস্য, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল নাগরিকদের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। দেশকে এগিয়ে নিতে হলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি এই নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি হিসাবে যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, শিক্ষা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এই নির্বাচনী এলাকায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন সাদিত হয়েছে। বর্তমানে অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন কাজ অব্যাহত থাকে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৭ ডিসেম্বর সোমবার সকালে ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার-দাউদপুর, চৌধুরীবাজার সড়ক সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আফছার আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা খিজির খান, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, সহ সভাপতি ফয়জুর রহমান, হারুনুর রশিদ হিরন, আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মেম্বার, বদিউজ্জামান কাবুল, যুবলীগ নেতা সাদিকুর রহমান, এমরান আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাওসার আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,