admin
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ৪৮তম সাধারণ বার্ষিক সভা সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌহাট্রাস্থ সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশুকল্যাণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সভাপতিত্বে কার্য্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন এর পরিচালনায় রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ৩০ মিনিট অপেক্ষার পরও সভা শুরু হওয়ার মত সদস্য উপস্থিত না হওয়ায় সভার সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমান ৪৮তম সাধারণ সভা মুলতবী করতে বাধ্য হন এবং নিয়ম অনুযায়ী মঙ্গলবার পুনরায় একই স্থানে একই সময়ে সাধারণ সভার আহবান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বার্ষিক সদস্য হাফিজ তাহমিদ আহমদ।
সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য অধ্যাপক জাকির হোসেন,নাসির উদ্দিন খান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুরু জ্জামান চৌধুরী বাবুল, কার্য্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, মজির উদ্দিন, সোয়েব আহমদ, মোস্তাক আহমদ পলাশ, ইমাম উদ্দিন চৌধুরী, আজীবন সদস্য আনোয়ার হোসেন,হাজী সিদ্দেক আলী, মবু মিয়া, ডা: বাহার উদ্দিন, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, আব্দুল বাতিন ফয়সল, শাহ মুজিবুর রহমান জকন, মো: দুলাল হোসেন, মুফতি আব্দুল খাবির, সাহেদ আহমদ সুমিন, কাজী হেলাল, রেড ক্রিসেন্ট মাতৃ মংগল হাসপাতাল ভারপ্রাপ্ত পরিচালক মফিজুর রহমান, উপ-পরিচালক মো আব্দুস সালাম, কর্মকর্তা পার্থ সারাথি দাস, সাবেক যুব প্রধান এনামুল হক সুহেল, সাবেক যুব প্রধান নাজিম খান, সায়মন মিয়া,মিনহাজুল আবেদীন,বর্তমান যুব প্রধান শাহনুর চৌধুরী সাথি প্রমুখ।। ৪৮তম বার্ষিক সাধারন সবার দ্বিতীয় পর্বে নির্বাচন সংক্রান্ত কার্য্যক্রম পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-পরিচালক মো আব্দুস সালাম। নির্বাচনী প্রক্রিয়ায় ৭জন প্রার্থী মনোয়ন দাখিল করেন আর কোন প্রার্থী মনোয়ন দাখিল না করায় প্রধান নির্বাচন কমিশনার রফিকুর রহমান লজু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুরু জ্জামান চৌধুরী বাবুল ও সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিলসহ কার্য্যনির্বাহী পরিষদের ৫ সদস্যের নাম ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রশীদ রেনু ও এডভোকেট দিলীপ কুমার কর। সাধারন সভায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারন সম্পাদক বদর উদ্দিন আহমদ কামরান, আজীবন সদস্য এম,এ হক, আব্দুল হান্নান সেলিম, এডভোকেট আব্দুল মালেক, এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী জুয়েল, বিমলেন্দু দে নান্টু, রুবি ফাতেমা ইসলাম, মুরাদ আহমদ মুরন, মোশারফ হোসেন, সিলেট জেলা প্রেসক্লাব এর সভাপতি আজিজ আহমদ সেলিম, বিশিষ্ট দানবীর আলহাজ¦ আব্দুল আহাদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক যুবসদস্য মোহাম্মদ আক্তার হোসেন মিঠু, ইঞ্জিনিয়ার আইয়ুব আলীর মৃত্যুতে শোক জানিয়ে শোক প্রস্তাব গৃহিত হয় ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার